Tuesday, March 24, 2026

বায়ার্ন মিউনিখে খেলা শুভ এবার মোহনবাগানে : সূত্র

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক মোহনবাগান সুপার জায়ান্টসের। ইতিমধ্যেই অনিরুদ্ধ থাপা, বিশ্বকাপার জেসন কামিন্সকে সই করিয়েছে বাগান ব্রিগেড। আর এবার সূত্রের খবর, বায়ার্ন মিউনিখের হয়ে খেলা বাঙালি স্ট্রাইকার শুভ পালকে সই করাতে চলেছে মোহনবাগান। ওয়ার্ল্ড স্কোয়াড থেকে বায়ার্ন মিউনিখের যুব দলে খেলার সুযোগ পেয়েছিলেন শুভ।

২০২০-২১ মরশুমে আইলিগে সুদেবা এফসির হয়ে সিনিয়র দলে অভিষেক করেছিলেন শুভ পাল। একাধিক ম্যাচে সুদেবাকে নেতৃত্বও দিয়েছেন শুভ।আর সূত্রের খবর, এই বাঙালি স্ট্রাইকারই এবার আসছেন সবুজ-মেরুন দলে। স্ট্রাইকার পজিশন ছাড়াও রাইট উইং ও লেফট মিডফিল্ড পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তরুণ ভারতীয় ফুটবলারের। ২০২১ সালে ট্রায়ালের মাধ্যমে বায়ার্ন মিউনিখের ওয়ার্ল্ড স্কোয়াডে সুযোগ পেয়েছিল শুভ পাল। এরপর জার্মানিতে গিয়ে ক্রিস্টোফার লোচের কাছে দীর্ঘ অনুশীলন করেন। দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বড় বড় ক্লাবের যুব দলের বিরুদ্ধে ম্যাচও খেলেছেন শুভ। এছাড়াও অনুর্ধ্ব ২০ ভারতীয় দলের সদস্যও ছিলেন তিনি। আর এবার মোহনবাগানে আসছেন তিনি।

আরও পড়ুন:দ্রুত সুস্থ হয়ে উঠছেন রাহুল-বুমরাহ-শ্রেয়াস-পন্থ, এনসিএ-তে চলছে রিহ‍্যাব


 

 

Related articles

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...