Friday, April 3, 2026

আ.ক্রান্ত সংবাদ মাধ্যম! বাড়তি নিরাপত্তার দাবিতে রাজীব সিনহাকে চিঠি কলকাতা প্রেস ক্লাবের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্ব শেষ হয়েছে সবে। আর এরই মধ্যে সংবাদ মাধ্যমের নিরাপত্তার দাবিতে সরব কলকাতা প্রেস ক্লাব। গোটা মনোনয়ন পর্ব জুড়ে রাজ্যের বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় অশান্তি দেখা দেয়। কোথাও বোমা, কোথাও গুলি চলে। পুলিশ-প্রশাসনের পাশাপাশি আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা। মনোনয়ন পর্বে ভোটের কাজে বিভিন্ন জেলায় জেলায় বেশ কয়েকজন কর্মরত সাংবাদিকদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে দুষ্কৃতীরা। তাই নিয়ে নিন্দা করে বিবৃতি প্রকাশ করল কলকাতা প্রেস ক্লাব। একইসঙ্গে সাংবাদিকদের জন্য বাড়তি নিরাপত্তার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার কাছে লিখিত আবেদন জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গণতন্ত্রে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নির্বাচনে সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন হিংসাত্মক ঘটনা উত্তাপ ছড়াচ্ছে, যার আঁচ পড়ছে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের উপর। কলকাতা প্রেসক্লাব থেকে নির্বাচন কমিশনারের মাধ্যমে রাজ্য প্রশাসন ও পুলিশের কাছে দাবি জানানো হয়েছে ভোটের কাজে যাওয়া সাংবাদিকদের পূর্ণ নিরাপত্তার।

প্রেস ক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে নির্বাচনী প্রচার, নির্বাচন ও নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সাংবাদিকদের বিভিন্ন ঘটনাস্থলে যাওয়া প্রয়োজন হয়। আর সেই সব পরিস্থিতি সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের যাতে আক্রমণের লক্ষ্য না হন তার জন্য বাড়তি নিরাপত্তা দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন- স্পর্শকা.তর এলাকা চিহ্নিত করতে রাজ্য নির্বাচন কমিশনে উচ্চ পর্যায়ের বৈঠক

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...