Thursday, February 26, 2026

হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন

Date:

Share post:

হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যাচ্ছে রাজ্য এবং কমিশন। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করে শুক্রবার রাতে কিংবা শনিবারের মধ্যেই আবেদন ই-ফাইলিং করার সম্ভাবনা বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, এর আগে রাজ্যের কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত ভোটের পক্ষে রায় দিয়েছিল হাইকোর্ট। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, ‘আপাতত স্পর্শকাতর জেলায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। বাকি যে জেলাগুলিতে পর্যাপ্ত রাজ্য পুলিশ থাকবে না, সেই জেলাগুলিতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। সব বুথে লাগাতে হবে সিসিটিভি, না হলে ডিভিয়োগ্রাফি করতে হবে’।

এরপর গত ১৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, শুধু বাছাই করা স্পর্শকাতর জেলা নয়, গোটা রাজ্যেই পঞ্চায়েত ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। ডিভিশন বেঞ্চ সুপারিশ করেছে, রায়ের কপি হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের প্রতিটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে কমিশনকে।

কলকাতা হাইকোর্টের ওই রায় হাতে পাওয়ার পর কমিশনের কর্তারা বৈঠকে বসেন। শুক্রবার বিকেলে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে বিশেষ বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা এবং এডিজি (আইন শৃঙ্খলা) জাভেদ শামিম। আর এসবের পরেই জানা যায়, রাজ্য ও কমিশন কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলছে।

আরও পড়ুন- BJP-র শাখা সংগঠন RSS-এর নয়া কীর্তি! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কু.রুচিকর পোস্ট, অভিযোগ দায়ের আইনজীবীর

 

spot_img

Related articles

হার মানাবে চিত্রনাট্যকেও! কিডনি পেতে বিয়ে-বিচ্ছেদ, শেষে সংক্রমণে মৃত্যু যুবকের

বাঁচার ইচ্ছে ছিল সাংঘাতিক। সেই কারণে শুধু কিডনি পেতে স্ত্রীকে ছেড়ে বিয়ে করেছিলেন প্রেমিকাকে। কাজ হাসিল হতেই তাঁকে...

‘বিচার’ মেলেনি আলিমুদ্দিনে! এবার CPIM ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে থানায় যৌন হেনস্থার অভিযোগ ‘নির্যাতিতা’র

আলিমুদ্দিনে মেলেনি ‘বিচার’। এবার তাই পুলিশের দ্বারস্থ অভিযোগকারিনী আইনজীবী (Advocate)। সিপিএম (CPIM) ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায়...

পরিবেশ সচেতনতায় প্যাংগং ম্যারাথন, লাদাখে বাংলার মুখ ঋত্বিক

লাদাখ মানেই চোখের সামনে ভেসে উঠে সুন্দর প্রাকৃতিক শোভা, নৈসর্গিক প্যাংগং লেক, সোনম ওয়াংচুকের কর্মতীর্থ। যেখানে যাওয়ার স্বপ্ন...

শুক্রবারই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, সবচেয়ে বেশি মোতায়েন পূর্ব মেদিনীপুরে! 

এসআইআর (SIR) পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগের দিনই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)! শনিবার অর্ধেক বাহিনী...