Tuesday, June 23, 2026

বাহানগা স্টেশনে মেরামতির কাজ এখনও বাকি, শনিবারও বাতিল বহু ট্রেন

Date:

Share post:

করমণ্ডল দুর্ঘটনার রেশ কাটলেও এখনও বাকি বাহানগা স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ। তাই মেরামতির জন্য আগামী শনিবার ২৪টি ট্রেন বাতিল করা হয়েছে। এমনকি ট্রেনের যাত্রাপথও বদল করা হয়েছে।

আরও পড়ুন:হাইকোর্টের নির্দেশ মেনে চলবে কমিশন: রাজীব সিনহা

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার বালেশ্বর-ভুবনেশ্বর মেমু স্পেশাল, বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল, হাওড়া-তিরুপতি এক্সপ্রেস, হাওড়া-এর্নাকুলাম এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, জলেশ্বর-পুরী মেমু স্পেশাল, খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস, খড়গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, জাজপুর কেওনঝাড় রোড-খড়গপুর এক্সপ্রেস, ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল, পুরী-পটনা স্পেশাল, খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস, ভুবনেশ্বর-বালেশ্বর মেমু স্পেশাল, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস, ভঞ্জপুর-পুরী স্পেশাল, শালিমার-ভঞ্জপুর স্পেশাল, ভঞ্জপুর-শালিমার স্পেশাল, পুরী-সাঁতরাগাছি স্পেশাল, পুরী-দিঘা এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, এসএমভিটি বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

গত ২ জুন ওই স্টেশনের কাছেই বেলাইন হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস।তারপর থেকে চলছে বাহানগা স্টেশনের রেললাইন মেরামতির কাজ।ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটলেও এখনও কাটেনি সেই আতঙ্ক। তাই করমণ্ডল এক্সপ্রেস পুণরায় যাত্রা শুরু করলেও এখনও লাইন মেরামতির কাজ শেষ হয়নি।

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...