Friday, April 3, 2026

জেলাশাসকদের কাছে স্পর্শ.কাতর বুথের তালিকা চাইলো কমিশন! 

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে এবার রাজ্যের জেলায় জেলায় স্পর্শকাতর এলাকা (Sensitive Area) এবং বুথের তালিকা চেয়ে পাঠালো কমিশন (State Election Commission)। ন্যূনতম ১০% স্পর্শকাতর বুথের তালিকা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের(DM)। আজকের মধ্যেই সব তথ্য রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) দফতরে পাঠাতে হবে।

স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা, সেই সঙ্গে কীভাবে অশান্তি ঠেকানো যায় তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে গতকাল অর্থাৎ শুক্রবারেই আলোচনা করেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও ADG আইনশৃঙ্খলা জাভেদ শামিম। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। একই সঙ্গে উপদ্রুত জেলা, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হল সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।রাজ্যের কুড়িটি জেলায় বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করছে কমিশন। প্রতি জেলায় একজন করে পর্যবেক্ষক থাকবেন বলে জানা গেছে।

পাশাপাশি পঞ্চায়েত ভোট পরিচালনা করতে যাতে সরকারি কর্মীদের কোন সমস্যা না হয় সেই কারণে আপাতত শিক্ষক বদলি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষা দফতর ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। যদিও বিষয়টি এখনও রাজ্য সরকারের বিচারাধীন।

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...