Saturday, April 4, 2026

আগামী দিনে এক নম্বর হবে ডায়মন্ড হারবার: অভিষেক

Date:

Share post:

করোনা কাল হোক বা বিপর্যয় সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিয়েছে ডায়মন্ড হারবার- তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা। আগামী দিনে এক নম্বর হবে ডায়মন্ড হারবার আশা এলাকার সংসদের। রবিবার ফলতার বিডিও অফিসের মাঠে “নিঃশব্দ বিপ্লব” এর মঞ্চ থেকে ৪০০ পাতার পুস্তিকা প্রকাশ করলেন। কথা দিয়ে কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে গত ৯ বছরের কাজের হিসেব দিলেন আমজনতার কাছে। একইসঙ্গে উপস্থিত জনতাকে শপথ করিয়ে নিলেন, আগামী দিনে ডায়মন্ড হারবার এক নম্বর হবে।

২০১৯-এ ১৮ জুন শপথ নিয়েছিলেন তিনি। সেই দিনের কথা মনে রেখেই এই দিনে কাজের খতিয়ান প্রকাশ করেন তিনি। জানান, মাঝে কোভিড ও ভোটের কারণে বাদ দিয়ে প্রতিবছরই কাজের খতিয়ান প্রকাশ করেছেন তিনি। তারপরেই কেন্দ্রের মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, আমি ৪০০ পাতার পুস্তিকা প্রকাশ করেছি। তাঁর কথায়, ২০১৪ সালের প্রথম বার যখন আমি ডায়মন্ডহারবারে দাঁড়িয়েছিলাম তখন আমি ৭১ হাজার ২৯২ ভোটে জয়ী হয়েছিলাম। কিন্তু ২০১৯ সালে আমার কেন্দ্রে প্রধানমন্ত্রী এসে প্রচার করে বলে গিয়েছিলেন “ডব্বা গুল হো জায়েগা”। কিন্তু আপনারা আমাকে ৩ লক্ষ ২২ হাজার ভোট জয়ী করেছিলেন। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে আপনারা আমাকে সর্বাধিক ভোট পেতে সাহায্য করেছিলেন।কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে পঞ্চায়েতের ফল আরও ভালো হবে। অভিষেকের কথায়, ২০২১-এ তৃণমূলের থেকে বিরোধীদের যে ব্যবধান ছিল তা ২০২৩-এ বাড়বে, ২৩-এর থেকে ২৪-এ আরও বাড়বে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আগামী লোকসভা নির্বাচনে আমাকে আপনারা ৪ লক্ষের বেশি ভোটে জয়ী করুন। প্রকাশিত পুস্তিকায় তাঁর সাংসদ তহবিলের ৫ কোটি টাকা সহ ব্যক্তিগত উদ্যোগে ও রাজ্যসরকারের সহযোগিতায় হওয়া কাজের হিসেব দেওয়া রয়েছে।

এদিনের অনুষ্ঠানে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সবস্তরের জনপ্রতিনিধি ও দলের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের জের, পিছিয়ে গেলো পুলিশের পদোন্নতি সংক্রান্ত পরীক্ষা

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...