Saturday, June 13, 2026

টেলিভিশনে একসঙ্গে পিতা-পুত্র! আরিয়ানের ইমেজ বাঁচাতেই সিদ্ধান্ত শাহরুখের

Date:

Share post:

মাদককাণ্ডে নাম জড়ানোর পর থেকেই ছেলেকে নিয়ে ভাবনায় বলিউডের বাদশা (Shahrukh Khan)। মুখে কিছু না বললেও, এই ঘটনা যে তাঁকে যথেষ্ট প্রভাবিত করেছিল সেকথা কারোর অজানা নয়। তারপর থেকেই আরিয়ানের (Aryan Khan) দিকে বিশেষ লক্ষ্য দিয়েছেন শাহরুখ (Shahrukh Khan)। ছেলের ব্যবসায় নিজে প্রমোশনও করেছেন। তবে এবার বড় খবর। টেলিভিশনে একসঙ্গে ধরা দিতে চলেছেন শাহরুখ – আরিয়ান (Shahrukh Khan Aryan Khan)!

বলিউড জানে প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালবাসেন শাহরুখ-পুত্র। আর বাবা হিসেবে শাহরুখ তাঁর সন্তানদের প্রতি যথেষ্ট যত্নশীল। নিজে একা সব ঝড় ঝাপটা সামলান যাতে সন্তানের গায়ে আঁচ না লাগে। কিন্তু এত কিছু করেও আরিয়ানকে নিয়ে দুশ্চিন্তা কাটছে না। গত বছর আইপিএল (IPL Auction) নিলামে রেড চিলিজের হয়ে উপস্থিত ছিলেন কিং পুত্র। পরিচালক আরিয়ান খানের (Aryan Khan) আত্মপ্রকাশ হতে চলেছে খুব শীঘ্রই। এবার ছেলের কেরিয়ারের গুরুত্ব বুঝেই কি পিতা-পুত্রকে একসঙ্গে দেখা যাবে টেলিভিশনের পর্দায়? সেপ্টেম্বর থেকেই ডিজ়নি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ করণ’-এর (Coffee with Karan) নতুন সিজ়ন। সেখানেই বাপ বেটা একসঙ্গে কফির কাপে চুমুক দেবেন সঙ্গে থাকবেন করণ জোহর (KJ)। সব ঠিকঠাক থাকলে মা গৌরী খানকে ছেলের সঙ্গে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। যদিও ‘ মন্নত ‘(Mannat) থেকে এখনও পর্যন্ত এই নিয়ে কিছু জানানো হয়নি।

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...