Wednesday, April 8, 2026

সহযোগিতা নাকি সংঘাত? আমেরিকাকে বেছে নেওয়ার দায়িত্ব দিল চিন

Date:

Share post:

বন্ধুত্বপূর্ণ সহযোগিতার পথে হাঁটবে, নাকি শত্রুতার সংঘাত? বেছে নেওয়ার দায়িত্ব আমেরিকার(America) হাতেই দিয়ে দিল চিন। সোমবার মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের (Antony Blinken) সঙ্গে চিনা(China) বিদেশমন্ত্রী ওয়াং ই-এর (Wang Yi) তিন ঘন্টার বৈঠকে এটাই ছিল আলোচনার বিষয়বস্তু। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিনের বিদেশ মন্ত্রী জানান, দুই দেশের সম্পর্ক যাতে স্বাভাবিক হয় সেদিকেই পদক্ষেপ করা উচিত দুই তরফের।

আসলে গত জানুয়ারি মাসে আমেরিকার আকাশে গুপ্তচর বেলুন পাঠানোর অভিযোগ উঠেছিল চিনের বিরুদ্ধে। এরপর থেকেই দু’দেশেরর সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকে। চিন সফর বাতিল করে দেন ব্লিঙ্কেন। তবে কয়েকদিন আগেই দুই দেশের সম্পর্ক ফের স্বাভাবিক করার ডাক দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপরেই দু’দিনের চিন সফরে পৌঁছেছেন মার্কিন বিদেশ সচিব। এদিনের বৈঠক শেষে চিনের বিদেশমন্ত্রী বলেন, “খুবই গুরুত্বপূর্ণ সময়ে চিন সফরে এসেছেন মার্কিন বিদেশসচিব। তবে চিনের সঙ্গে সহযোগিতা না সংঘাত, কোন পথে এগোবে আমেরিকা, সেটা বেছে নিতে হবে। বাকযুদ্ধ না শান্তিপূর্ণ আলোচনা, একটা পথ নিতে হবে আমেরিকাকে। আমরা চাই আমেরিকা-চিন দ্বিপাক্ষিক আবারও স্বাভাবিকভাবে এগিয়ে যাক, সমস্যার সমাধানে সঠিক পথ খুঁজে বের করতে হবে দুই দেশকে।” যদিও আমেরিকার তরফে এই বৈঠক নিয়ে কিছুই বলা হয়নি।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিপত্য ঠেকাতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে আমেরিকা। এই সখ্যের চাপে পড়েই চিনও চাইবে যাবতীয় সমস্যা মিটিয়ে আমেরিকার সঙ্গে সহযোগিতা করতে, এমনটাই মত বিশেষজ্ঞদের।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...