Tuesday, June 9, 2026

কুন্তল-মামলায় CBI-কে জেলের সিসিটিভি ফুটেজ দিতে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারের সিসি ক্যামেরার ফুটেজ চাইল আদালত। সেই ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সোমবার বিচারপতি অমৃতা সিন্‌হার নির্দেশ, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে তিন দিন ধরে ওই ফুটেজ সংগ্রহ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
প্রাক্তন যুবনেতা কুন্তলের চিঠির পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্সি জেলের সুপারের কাছ থেকে সিসিটিভি ফুটেজ তলব করেছিলেন। সেই ফুটেজ হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা ছিল।যদিও কিছুদিন আগে জেলের সেই ফুটেজ চেয়ে হাইকোর্টে আবেদন করে সিবিআই। সোমবার আদালত সেই আর্জিতে সাড়া দিয়েছে। সিবিআই আদালতে জানায়, সংশোধনাগারের সমস্ত ফুটেজ সংগ্রহ করতে তাঁদের তিন দিন সময় লাগবে। তিনটি ডিভাইস রয়েছে। কপি করতে তিন দিন লাগবে।

ওয়াকিবহাল মহলের মত, জেলের সিসি ক্যামেরার ফুটেজ তলব করার মূল কারণ হলো, সত্যি কুন্তল অন্য কাউকে দিয়ে চিঠি লিখিয়েছিলেন কিনা তা জানা । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বিচারপতি সিন‌হার বেঞ্চে বদলি হয়। তদন্তের অগ্রগতির স্বার্থে সেই ফুটেজ এখন চাইছে সিবিআই। তাদের সেই ফুটেজ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি সিন‌হা।
তদন্তের অগ্রগতির স্বার্থে যেহেতু সেই ফুটেজের প্রয়োজন, সে কারণেই সিবিআইকে তাদের সেই ফুটেজ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিন‌হা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...