Monday, June 8, 2026

ছত্তিশগড়ে বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড! প্রাণ বাঁচাতে দোতলা থেকে ম.রণঝাঁপ, ম.র্মান্তিক পরিণতি ৩ জনের

Date:

Share post:

বিধ্বংসী অগ্নিকাণ্ড ছত্তিশগড়ে (Chattisgarh)। সোমবার কোরবা জেলার ট্রান্সপোর্ট নগর এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে (Industrial Complex) আচমকাই আগুন লাগে। এরপরই প্রাণ বাঁচাতে কমপ্লেক্সের দোতলা থেকে ঝাঁপ দেন কয়েক জন। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। জোরকদমে আগুন নেভানোর কাজ চলছে। পাশাপাশি চলছে উদ্ধারকাজ।

তবে এদিন আগুনে ক্ষতিগ্রস্ত কোরবা জেলার বেশ কয়েকটি দোকান। কিন্তু আচমকা কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কোরবার জেলাশাসক সঞ্জীব কুমার ঝা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। রবিবারই মহারাষ্ট্রের পুণের গঙ্গাধাম চক এলাকার কাছে একটি গুদামে আগুন লেগে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গুদামগুলিতে। আগুনের ভয়াবহতায় প্রায় ২০ থেকে ২৫টি গুদাম ভস্মীভূত হয়ে গিয়েছিল।

 

 

Related articles

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...