Tuesday, February 24, 2026

ধ*র্ষণে অভিযুক্ত স্বামী, স্ত্রীকে পঞ্চায়েতে প্রার্থী করল সিপিএম

Date:

Share post:

পঞ্চায়েতে প্রার্থী চয়ন নিয়ে জোর বিতর্কের মুখে পড়ল সিপিএম। ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তির স্ত্রীকে সিপিএম প্রার্থী করেছে! ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হয়েছেন তুহিনা বেগম। তাঁর স্বামী শেখ মোস্তাফা ধর্ষণের মামলায় অভিযুক্ত।

গত ১৬ মে খণ্ডঘোষের শুনিয়া গ্রামে এক মূক ও বধির গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে মোস্তফার বিরুদ্ধে মামলা দায়ের হয়। যা এখনও বিচারাধীন। গ্রামের এলাকায় এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির স্ত্রীকে সিপিএম প্রার্থী করার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে।

প্রার্থী নামের তালিকা ও অভিযোগপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সিপিএম দলের হয়ে প্রার্থী খুঁজে না পেয়ে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে প্রার্থী করেছে বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অনেকে। কটাক্ষ করতে ছাড়েননি খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম। তিনি বলেন, ”সিপিএম ৩৪ বছর ধরে যে অত্যাচার করছে তাতে কোনও মানুষ তাঁদের পাশে নেই। এই এলাকায় মানুষের সমর্থন তাঁদের সঙ্গে নেই। কোনও প্রার্থী খুঁজে না পেয়েই ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে প্রার্থী করেছে তারা। তাঁর স্বামীর কুকীর্তির কথা এলাকায় সকলেরই জানা। এই পরিস্থিতিতে এরকম একজন প্রার্থী কীভাবে মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারেন?”, প্রশ্ন তুলেছেন তিনি।

যদিও এই বিষয়ে সিপিএমের অন্য সাফাই। দলের কৃষকসভার রাজ্য কমিটির সদস্য বিনোদ ঘোষ জানান,”তুহিনা বেগম দীর্ঘদিন ধরে দলের কর্মী। তাই দল তাকে প্রার্থী নির্বাচন করেছে। এক্ষেত্রে তার স্বামীর মামলা এখনও বিচারাধীন। প্রত্যেকটি মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তাই অন্য কোনও ঘটনার কারণে অপরজনের সমালোচনা করা ঠিক নয়।”

 

 

spot_img

Related articles

অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে...

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...