Thursday, March 19, 2026

আর্থিক দুর্দশা চরমে, করাচি বিমানবন্দর বিক্রি করছে পাকিস্তান

Date:

Share post:

চরম আর্থিক সঙ্কটে ধুঁকছে পাকিস্তান(Pakistan)। দেশ চালানোই কঠিন হয়ে পড়ছে সরকারের কাছে। গুরুতর এই অবস্থা সামাল দিতে দেশের গুরুত্বপূর্ণ করাচি বন্দর (Karachi Port) বিক্রি করার সিদ্ধান্ত নিল শাহবাজ সরকার। সোমবার ক্যাবিনেট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার। রাজকোষে অর্থ বাড়াতে এই বন্দরটি সংযুক্ত আরব আমিরশাহীকে (UAE) ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) আবেদন অগ্রাহ্য করে ঋণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইএমএফ। বিশেষজ্ঞদের মতে, এমতাবস্থায় পাকিস্তানের পক্ষে ফের নতুন করে আবেদন করা ছাড়া আর কোনও পথই খোলা নেই। উল্লেখ্য, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছ থেকে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু এর জন্য অনেক শর্ত চাপিয়েছিল আইএমএফ। যা কম করার আবেদন করেছিল পাক প্রশাসন। কিন্তু তা খারিজ করে ঋণের আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে আইএমএফ। এই পরিস্থিতিতে দেশ চালাতে সম্পদ বিক্রি ছাড়া আর কোনো পথ খোলা নেই পাকিস্তানের হাতে। তার ফলেই নিজেদের বন্দর এবার ভাড়া দিতে চাইছে পাকিস্তান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর একটি সংস্থাকে এই বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হবে। পাক ক্যাবিনেট কমিটির সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকের পরে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। যদিও সরকারি কাগজপত্র এখনও তৈরি হয়নি।

উল্লেখ্য, বাণিজ্যে সুবিধার কারণে গত বছরেই করাচি বন্দরটি ব্যবহার করতে চেয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী। এই বন্দর ভাড়া দিয়ে কতখানি উপার্জন করতে পারবে পাকিস্তান, তা অবশ্য এখনও জানা যায়নি। কয়েকদিনের মধ্যেই করাচি বন্দরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন আরব আমিরশাহী সরকারের প্রতিনিধিরা। তবে বিশেষজ্ঞদের অনুমান, খুব সতর্ক হয়ে এই চুক্তি করতে হবে পাকিস্তানকে। কারণ এর আগে আরব সরকারের সঙ্গে এহেন চুক্তি হয়নি সেদেশের। তবে দেশের অর্থনীতি বাঁচিয়ে রাখতে মরিয়া পাক সরকারের কাছে আর কোনও রাস্তাও খোলা নেই বলে মত ওয়াকিবহাল মহলের।

spot_img

Related articles

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই...

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...