Monday, April 6, 2026

আমেরিকা সফরে মোদি! তিন দিনের ঠাসা কর্মসূচি

Date:

Share post:

তিন দিনের আমেরিকা সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে দিল্লি থেকে তাঁর বিমান আমেরিকার উদ্দেশে পাড়ি দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার (২১ জুন) রাত দেড়টা নাগাদ তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে নামবেন। সেখানে এক দল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাঁকে স্বাগত জানাবেন।

আরও পড়ুনঃপুরীতে রথের রশিতে টান দিতে ভিড় পুণ্যার্থীদের

তিন দিনের সফরে আমেরিকায় ঠাসা কর্মসূচি রয়েছে মোদির। আমেরিকা সফরে ভারত তিনশো কোটি ডলার মূল্যের তিরিশটি হামলাকারী ড্রোন কেনার চুক্তি করবে জো বাইডেন প্রশাসনের সঙ্গে। প্রথমে ১৮টি ড্রোন কেনার ব্যাপারে চুক্তি হতে পারে বলে জানা গেছে। ভবিষ্যতে ধাপে ধাপে ধাপে বাড়তে পারে ড্রোনের সংখ্যা। পাশাপাশি, সমুদ্রপথে নজরদারির জন্য তৈরি সি গার্ডিয়ান ড্রোনের মেয়াদ বাড়ানোর জন্য কথাবার্তাও হবে।
বুধবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুন মোদির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক। যে বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে মোদির সঙ্গে এই প্রথম বার দ্বিপাক্ষিক ক্ষেত্রে পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঐতিহাসিক সফর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই সফরেই দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হবে। কূটনৈতিক শিবিরের মতে, ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ রাষ্ট্রীয় সফর করেছিলেন আমেরিকায়। তার ঠিক আগেই আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি হয়ে গিয়েছিল ভারতের। তখন দ্বিপক্ষিক সম্পর্ক ঘিরে দু’দেশে উন্মাদনা ছিল দেখার মতো।
ঠাসা সূচির মধ্যেও প্রধানমন্ত্রী আমেরিকার শিল্পপতি এবং অন্যান্য স্টকহোল্ডাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। যোগ দেবেন আমেরিকায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...