Saturday, April 4, 2026

ভারত-পাক ম্যাচে ঝামেলা নিয়ে মুখ খুললেন সহকারী কোচ গাউলি

Date:

Share post:

সাফ কাপে ভারত-পাকিস্তান ম্যাচে ঝামেলায় জড়িয়েছেন দুই দলের ফুটবলাররা। লাল কার্ড দেখেছেন ভারতের কোচ ইগর স্টিমাচ। এবার সেই ঝামেলা প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের সহকারী কোচ মহেশ গাউলি। স্তিমাচ লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর মহেশ ছিলেন ভারতের কোচ।মহেশ স্বীকার করে নিয়েছেন, স্তিমাচের দোষ ছিল। ওভাবে মাথা গরম করা উচিত হয়নি বলেও জানিয়েছেন তিনি। খেলা ভারতের পক্ষে ছিল। ওদের ফুটবলারের সঙ্গে বিবাদে জড়ানোর দরকার ছিল না। তবে মহেশ গাউলির মতে, ইগর স্তিমাচকে লাল কার্ড দেখানো একটু বাড়াবাড়ি। হলুদ কার্ড দেখালেও হত।
ম্যাচ শেষে সুনীল বলেন,ম্যাচে গোল না খেলে খুব ভাল লাগে। এই পরিবেশে খেলা সহজ ছিল না। নিজেদের সেরাটা দিয়েছি। এই জয় খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিরুদ্ধে গ্যালারি ভরিয়েছিলেন ভারতীয় সমর্থকেরা। তাঁদেরও ধন্যবাদ দিয়েছেন সুনীল। ভারত অধিনায়ক বলেন, সবটাই হয়েছে সমর্থকদের জন্য। এই রকম দর্শকদের সামনে খেলতে ভাল লাগে। একটা আলাদা উত্তেজনা অনুভব করি। এই কারণেই তো আমরা মাঠে খেলতে নামি। এ ভাবে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...