Saturday, April 4, 2026

চোর সন্দেহে নির্ম*ম অত্যাচার, মৃ.ত ২৩ বছরের তরুণী !

Date:

Share post:

গাজিয়াবাদে (Ghaziabad) চোর সন্দেহে এক তরুণীর উপর নির্মম অত্যাচার করার অভিযোগ আত্মীয়দের বিরুদ্ধে। ধারাল ব্লেড এবং লোহার রড দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে বলে জানা যাচ্ছে। অত্যাচারের মাত্রা এতই তীব্র ছিল যে ২৩ বছরের তরুণীর শেষমেশ মৃত্যু হয়। তদন্তকারী পুলিশ অফিসারদের সূত্রে জানা গিয়েছে ২৩ বছর বয়সি নিহত তরুণী সামিনা গাজিয়াবাদের সিদ্ধার্থ বিহারে (Siddharth bihar) তাঁর আত্মীয় হেনা এবং রমেশের বাড়িতে এসেছিলেন জন্মদিনের অনুষ্ঠান। বার্থ ডে পার্টির শেষে বাড়ি থেকে ৫ লক্ষ টাকার গয়না মিসিং বলে অভিযোগ ওঠে ৷ এরপরই ঐ তরুণীকে সন্দেহের বশে মারধর করা শুরু হয়। তরুণীর আর্ত চিৎকার যাতে বাইরে কারওর কানে না পৌঁছয় তাই জোরে মিউজিক বাজানো হয় বলে অভিযোগ। প্রতিবেশীদের থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে এসে পুলিশ ওই তরুণীর নিথর দেহ উদ্ধার করে। অভিযুক্তরা পলাতক ৷

মৃতার দেহের আঘাত দেখে পুলিশের প্রাথমিক অনুমান ব্লেড দিয়ে ফালাফালা করে দেওয়া হয় তরুণীর দেহ। টানা দুদিন চলে অত্যাচার। আঘাতের জেরেই মৃত্যু বলে অনুমান করা হচ্ছে। অভিযুক্তদের সন্ধানের পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...