Saturday, April 4, 2026

আগামিকাল থেকে শুরু কলকাতা লিগ, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে একাধিক চমক : সূত্র

Date:

Share post:

আর মাত্র একদিন, তারপরই শুরু কলকাতা ফুটবল লিগ। তারই প্রস্তুতিতে আইএফএ। আর সূত্রের খবর, কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে একাধিক চমক। বুধবারই সিএফএল এর সমস্ত দলের প্রথম দুটি করে ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। ২৫ জুন সন্ধ্যা ৭টায় কিশোরভারতী স্টেডিয়ামে সার্দান সমিতি ও ডায়মন্ড হারবার এফসি ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ।

আর সেই ম‍্যাচের আগে কিশোরভারতী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বিশেষ কিছু বিনোদনের আয়োজন। যেমনটা জানা যাচ্ছে আইপিএলের ধাঁচে থাকছে জমকালো লেজার শো। এছাড়াও থাকছে বিভিন্ন অনুষ্ঠান। শুক্রবার আইএফএ তরফ থেকে আরও বিস্তারিত জানানো হবে বলেই খবর।

এবারে কলকাতা লিগে মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে ৫ ই জুলাই নৈহাটিতে।প্রতিপক্ষ পাঠচক্র। দুপুর সাড়ে ৩ টে থেকে এই ম্যাচ হবে। পরের দিন ৬ ই জুলাই মহামেডান নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ঘরের মাঠে। এই ম্যাচও হবে দুপুর সাড়ে ৩ টে থেকে। ১০ ই জুলাই পুলিশ এসসির বিরুদ্ধে ঘরের মাঠে কলকাতা লিগে যাত্রা শুরু করবে ইস্টবেঙ্গল।‌‌ ম্যাচটি হবে দুপুর সাড়ে ৩ টে থেকে।

আরও পড়ুন:মোহনবাগানের এএফসি কাপের প্রাথমিক পর্বের ম‍্যাচ আগস্টে

 

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...