Monday, April 6, 2026

দলবদলে বিরাট চমক মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে বাগানে অনিরুধ

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। দলবদলে বিরাট চমক মোহনবাগানের। চেন্নাইয়ান এফসির অনিরুধ থাপাকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্টস। বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে এই তারকা ফুটবলারকে পাঁচ বছরের চুক্তিতে সই করাল সবুজ-মেরুন ব্রিগেড। অনেকদিন ধরেই এই তারকা ফুটবলারের নাম শোনা যাচ্ছিল। তবে শুক্রবার চূড়ান্তভাবে ঘোষণা হয়ে গেল।

ভারতীয় দলের তারকা ফুটবলার অনিরুধ এতদিন খেলেছেন চেন্নাইয়ান এফসিতে। সেখান থেকেই ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান তাঁকে সই করিয়ে নিল। একের পর এক তারকা ফুটবলার সই করায় মোহনবাগান এই মরশুমে যে আরও শক্তিশালী হতে চলেছে তা বলা যায়। ভারতের জার্সিতে নিয়মিত খেলছেন অনিরুধ। এখনও পর্যন্ত ইগর স্টিম্যাচের দলের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন তিনি। বক্স টু বক্স অপারেট করায় দারুণ দক্ষ অনিরুধ। দূরপাল্লার শট নিতেও পারদর্শী এই মিডফিল্ডার।

এএফসি কাপের আগে সেরা দলই স্প্যানিশ কোচ জুয়ানের হাতে তুলে দিতে চাইছে মোহনবাগান কর্তারা। জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্সকেও নিশ্চিত করেছে সবুজ-মেরুন। যদিও এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি। অস্ট্রেলিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন বিশ্বকাপ খেলা এই ফুটবলার। ওয়েস্ট কোস্ট মেরিনার্সের হয়ে শেষ ম্যাচে হ্যাটট্রিক করেন কামিন্স। তাঁর করা গোলেই প্রথমে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ক্লাব। এরপর দুটি গোল পেনাল্টি থেকে করে দলের জয় সুনিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষণা হল ভারতের টেস্ট এবং একদিনের দল

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...