Wednesday, April 1, 2026

কাঁথির পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বো.মা! গ্রামবাসীদের হাতে পাকড়াও ২ দু.ষ্কৃতী

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। আর তারপরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর সেই নির্বাচনের আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির চেষ্টা বিরোধীদের (Opponents)। প্রার্থী দিতে না পেরেই এভাবে অশান্তি পাকানোর চেষ্টা তাদের। আর রবিবার বোমা তৈরির সময় গ্রামবাসীদের হাতে পাকড়াও ২ দুষ্কৃতী। কাঁথির (Contai) বসন্তিয়ার ঘটনা।

জানা গিয়েছে, রবিবার এলাকার একটি পরিত্যক্ত বাগানবাড়িতে বোমা তৈরি হচ্ছিল। আর বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীদের হাতে পাকড়াও ২ দুষ্কৃতী। পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।

এদিকে ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের (TMC)। নির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টায় বোমা বানাতে বাইরে থেকে লোক আনে বিজেপি, এমনই অভিযোগ তৃণমূলের। তবে এদিন দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...