Thursday, April 2, 2026

রেলের ডিআরএমের স্ত্রীকে জুতো খোলার নির্দেশ, ‘অর্ধন.গ্ন’ করে শা.স্তি রেলকর্মীকে

Date:

Share post:

রেলের বড় অফিসারের স্ত্রীকে সঠিক নিয়ম শিখিয়েছিলেন সাধারণ এক রেলকর্মী, ‘শাস্তি’ তো অবধারিত ছিলই। তাই তা পেতেও হল। ধানবাদের (Dhanbad)ডিভিশনাল রেল ম্যানেজারের (DRM) স্ত্রী রেল হাসপাতালে ডাক্তার দেখাতে গেছিলেন। সেখানে ডাক্তারের চেম্বারে জুতো পরে প্রবেশ করতে গেলে যথারীতি হাসপাতালের কর্মী বসন্ত উপাধ্যায় (Basanta Upadhyay)তাঁকে বাধা দেন। ব্যাস আর যায় কোথায়, বিকেলেই এল তলব! তড়িঘড়ি ডিআরএমের চেম্বারে গেলে বসন্তকে প্রবল বকাবকি করা হয়। তারপরেই আসে চরম ‘সাজা’। জামাকাপড় খুলে অর্ধনগ্ন করা হয় বসন্তকে। সেই অবস্থায় বাড়ি পাঠানো হয়।

শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চারিদিকে সমালোচনার ঝড়। প্রত‌্যক্ষদর্শীরা ঘটনার সত‌্যতা জানিয়েছেন। এরপর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে বসন্ত উপাধ্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। এই ঘটনার প্রতিবাদে ওই অঞ্চলের গ্রুপ ডি কর্মীরা বিক্ষোভ দেখান। রেলের ডিসিএম (DCM)অমরীশ কুমার প্রাথমিক ভাবে প্রতিক্রিয়া দিতে না চাইলেও পরে তিনি ভিত্তিহীন অভিযোগ বলে সংবাদমাধ্যমকে জানান। মুখে কুলুপ ডিআরএমের।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...