Monday, March 30, 2026

১৬ বছরে যৌ*ন সম্পর্কের সিদ্ধান্তে হাইকোর্টের সিলমোহর!

Date:

Share post:

শারীরিক সম্পর্ক (Physical Relation) স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৬ বছর বয়স যথেষ্ট। এমনই পর্যবেক্ষণ মেঘালয় হাই কোর্টের (Meghalaya High Court)। পকসো আইনের (POCSO Act) অভিযোগ সংক্রান্ত মামলায় সিদ্ধান্ত জানাতে গিয়ে এমন কথাই বলল আদালত।

অভিযোগ দায়ের হয়েছিল এক কিশোরের বিরুদ্ধে। এক নাবালিকার মা, ১৬ বছরের মেয়েকে হেনস্থা করার অভিযোগ আনেন কিশোরের বিরুদ্ধে। এক আত্মীয়ের বাড়িতে গিয়ে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হন্দেরপরে দুজনের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এলেও পকসো আইনে মামলা দায়ের হয় আদালতে। বলা হয় নাবালিকার অমতে শারীরিক সম্পর্ক হয়। যদিও নাবালিকা জানান কোনও কিছুই তাঁর অমতে হয়নি। কিন্তু মামলায় বলা হয় নাবালিকা কখনই এই জাতীয় ক্ষেত্রে ঠিক বা ভুলের সিদ্ধান্ত নিতে পারেন না। আদালত জানায়, ১৬ বছর বয়সি এক নাবালিকার শারীরিক ও মানসিক বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। নাবালিকার বক্তব্যকেও ভাল করে অনুধাবন করা হয়েছে। এরপরই কিশোরের বিরুদ্ধে পকসো আইনের অভিযোগ খারিজ করা হল। আদালত বলেছে, প্রেমের সম্পর্কে থাকা নাবালকদের পরিবার অনেক সময়েই পকসো আইনকে হাতিয়ার করে অভিযোগ দায়ের করেন। কিন্তু পকসোর মতো আইনগুলির পরিবর্তন হওয়া দরকার। ষোল বছর বয়স হলেও শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে বলেই মত হাই কোর্টের।

Related articles

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...