Monday, April 6, 2026

না ফেরার দেশে ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারের সঙ্গে চলছিল যুদ্ধ। চিকিৎসাও চলছিল। কিংবদন্তি বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’-র ‘বাপিদা’ ওরফে তাপস দাসের অসুস্থতার খবর পেতেই চিকিৎসার ভার নেয় রাজ্য সরকার। কিন্তু শেষরক্ষা হল না। এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থাকার পর রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহীনের অন্যতম ঘোড়া।

আরও পড়ুন:প্রয়াত লরেটো সিস্টার্সের সিস্টার সিরিল! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বহুদিন আগেই ‘বাপিদা’র ফুসফুসে দানা বেঁধেছিল ক্যানসার। চিকিৎসাও চলছিল দীর্ঘদিন। তাঁর অসুস্থতার খবর পেতেই ‘বাপিদা’র পাশে দাঁড়ান সঙ্গীতশিল্পীরা। চিকিৎসার খরচ জোগাতে তৈরি করা হয় তহবিল। ‘ফসিলস’ থেকে ‘বর্ণ অনন্য’, শিল্পীর চিকিৎসার খরচ জোগাতে একাধিক কনসার্টের আয়োজন হয় শহরেই। চলতি বছর জানুয়ারি মাসে রাজ্য সরকার ‘বাপিদা’র অসুস্থতার খবর পেতেই তাঁর চিকিৎসার সমস্ত খরচ বহন করে। এদিন ‘বাপিদা’র মৃত্যুর খবর পেতেই শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একটি টুইটে তিনি লেখেন,



এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা চলছিল শিল্পীর। কিছুটা সুস্থ হয়ে কয়েক দিনের জন্য বাড়ি ফিরেছিলেন বাপিদা। পরে আবার শারীরিক অবস্থার অবনতি হয়। ফের এসএসকেএমেই নিয়ে যাওয়া হয় তাঁকে। গত কয়েক দিন সেখানেই চলছিল চিকিৎসা। শেষের দিনগুলো হাসপাতালেই কাটালেন ‘বাপিদা’।আর বাড়ি ফেরা হল না তাঁর।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...