Tuesday, March 24, 2026

জলস্তর অল্প নেমেছে, অসমে ব.ন্যায় এখনও জলের নীচে ১ হাজার ১১৮টি গ্রাম

Date:

Share post:

অসমে বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি।কিছু কিছু জায়গায় জলের স্তর  নামতে শুরু করেছে, কিন্তু বহু গ্রাম এখনও জলের নীচে।বন্যায় এখনও পর্যন্ত অসমে তিন জনের মৃত্যু হয়েছে।প্রশাসন সূত্রে জানানো হয়েছে,অসমে বন্যার কারণে চার লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের বন্যার প্রথম পর্যায়ে এখনও উদ্দার কাজ চলছে।এখনও পর্যন্ত অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বক্সা, বারপেটা, ডারাং, ধুবড়ি, গোয়ালপাড়া, কামরূপ, লখিমপুর, নলবাড়ি এবং উড়ালগুড়ি জেলা। এই জেলাগুলিতে ৪ লক্ষ ৭ হাজার ৭০০ জন বন্যা কবলিত।

প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন, রবিবার কিছু কিছু এলাকায় জলের স্তর নামতে শুরু করেছে। প্রশাসনের তরফে ১০১টি ত্রাণশিবির খোলা হয়েছে। বন্যাবিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে অন্তত ৮১ হাজার ৩৫২ জনকে।

পরিসংখ্যান বলছে, অসমের মোট ১ হাজার ১১৮টি গ্রাম বন্যার জলে ভেসে গিয়েছে। এই মুহূর্তে গ্রামগুলি জলের নীচে। ৮ হাজার ৪৬৯ হেক্টর চাষের জমি বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে অনেক ফসলও।

অসমের করিমগঞ্জ এলাকায় গত কয়েক দিনে ভারী বৃষ্টির কারণে ধস নেমেছে। ডারাং, শোণিতপুর, গোলাঘাট, কামরূপ, নলবাড়ি, কোকরাঝাড়ে বন্যার জলে ভেসে গিয়েছে রাস্তাঘাট, সেতু। যার জেরে যোগাযোগ এবং পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত। তেজপুর এবং নিয়ামতিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে।

একই সঙ্গে নেমাটিঘাট এবং ধুবুড়ি এলাকায় ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমা অতিক্রম করেছে। এর ফলে সেখানে বিভিন্ন নদীবাঁধ, রাস্তা, সেতুর ক্ষতি হয়েছে। তবে, কামাখ্যায় কোন সমস্যা হয়নি বলে জানানো হয়েছে।এরই সঙ্গে নলবাড়ি এলাকায় এখনও প্রায় ৭৮ হাজার জন এবং লখিমপুর জেলায় প্রায় ২৬ হাজার জন বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত।

জানা গিয়েছে, বঙ্গাইগাঁও এবং ডিমা হাসাও এলাকায় একাধিক জায়গায় ধস নেমেছে। যোরহাট, কামরূপ মেট্রোপলিটন, কোকরাঝাড় সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। আগামী দুদিন অসমে আরও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

 

 

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...