Saturday, April 18, 2026

বড় ধা.ক্কা, প্রেক্ষাগৃহ থেকে সরছে ‘আদিপুরুষ’! 

Date:

Share post:

অনেকেই ভেবেছিলেন বলিউডি ‘পাঠান’কে (Pathan) টেক্কা দেবে প্রভাস- কৃতির ‘আদিপুরুষ'(Adipurush)। শুরুতে সেইরকম আশা জাগলেও একসপ্তাহ পরে ১৮০ ডিগ্রি ঘুরে গেল অবস্থান। টিজার থেকে ট্রেলারে তৈরি হওয়া বিতর্কের ফায়দা তুলতে ব্যর্থ এই ছবি। মুক্তির পর প্রথম দুদিনেই যে হারে ছবির সমালোচনা আর নেগেটিভ রিভিউ (Negetive Review) ছড়িয়ে পড়ে সর্বত্র, তার প্রভাব দেখা যায় তৃতীয় দিনের ব্যবসা থেকেই। আর এক সপ্তাহ পরে রেজাল্ট বলছে, অধিকাংশ সিনেমা হল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ‘ আদিপুরুষ’কে (Adipurush)।

রামায়ণ নিয়ে ছেলেখেলা? নির্মাতারা ছবি বাঁচানোর স্বার্থে নানা যুক্তি তৈরি করলেও প্রভাস (Prabhash) ও কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনীত ওম রাউত (Om Raut) পরিচালিত এই ছবি থেকে মুখ ফেরালেন দর্শক। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবির অধিকাংশ দৃশ্য নিয়েই বিতর্ক এখনও তুঙ্গে। ইতিমধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে। সিনেমা নিয়ে একাধিক মামলাও হয়েছে। একসঙ্গে অনেক ভাষায় ছবি মুক্তিও সাফল্যকে ঘরে টানতে পারল না। প্রথম রবিবার ১০০ কোটি থেকে ৬৪ কোটিতে নেমে আসে আয়। একাধিক প্রেক্ষাগৃহে দর্শক আসন অধিকাংশই ফাঁকা থাকছে। হল মালিকরা বলছেন ১০-২০ বা খুব বেশি হলে ৫০ টা টিকিট বিক্রি হচ্ছে, যা দিয়ে শো চালানো অসম্ভব। ফলে ছবি বড়সড় ক্ষতির মুখ দেখবে বলেই অনুমান সিনে বিশেষজ্ঞদের (Cine Experts)।

 

Related articles

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...

ঝাড়খণ্ডে কোবরার গুলিতে খতম ৪ মাওবাদী

খতম TSPC-র ৪ মাওবাদী (TSPC Encounter) সদস্য! শনিবার সকালে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে, শুক্রবার...

খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্যমৃত্যু! চাঞ্চল্য ক্যাম্পাসে

দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT)ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা। শনিবার সকালে পরীক্ষার দিন আচমকাই অটল বিহারী...