Monday, April 6, 2026

প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে ধস, বন্ধ রাস্তা মৃ*ত্যু ২

Date:

Share post:

বঙ্গে বর্ষা আসার বেশ কিছুদিন আগেই বর্ষা ঢুকেছে উত্তর ভারতের দিল্লি, হিমাচল প্রদেশ , উত্তরাখণ্ডে এই রাজ্যগুলিতে। দেরিতে প্রবেশ করলেও শুরু হয়েছে বর্ষার ঝোড়ো ব্যাটিং। রবিবার উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে মৃত্যু হল কমপক্ষে দুইজনের।একাধিক জায়গায় বৃষ্টির জেরে ভূমিধস এবং রাস্তা বন্ধ হয়ে যাওয়ার খবর মিলেছে।

আরও পড়ুন:স্বামীর নামে সম্পত্তিতে সমান অধিকার গৃহবধূরও

রবিবার প্রায় সারাদিনই মেঘলা ছিল আকাশ। সেই সঙ্গে তুমুল বর্ষণ সঙ্গী ছিল একাধিক রাজ্যে। বিশেষত উত্তরাখণ্ডে বৃষ্টির পরিমাণ এতটাই ছিল যে তার জন্য বিপর্যস্ত জনজীবন। রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
জানা গেছে,প্রবল বৃষ্টির জেরে রবিবার রুদ্রপ্রয়াগে ধস নামে। পাথরের নীচে চাপা পড়ে যায় তিনটি গাড়ি। ধসে চাপা পড়ে অনিল বিস্ত (৫০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর গাড়িটি পাথরের আঘাতে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। বাকি দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, উত্তরাকাশী জেলার পুরোলা তেহশিলে মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় অভিষেক নামক ২০ বছরের এক যুবকের। ভারী বৃষ্টির জেরে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এদিন প্রবল বৃষ্টির রাজ্যের বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সেখানে দাঁড়িয়ে তিনি গোটা পরিস্থিতির পর্যালোচনা করেন। পাশাপাশি ভারী বর্ষার মধ্যে চার ধাম দর্শনের ক্ষেত্রে পুণ্যার্থীদের সতর্কতা অবলম্বন করার অনুরোধ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ।রবিবার তিনি বলেন, পুণ্যার্থীরা যেন চার ধাম যাত্রা শুরু করার আগে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস দেখে নেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...