Friday, June 26, 2026

‘আন্দোলন চলবে, তবে আর রাস্তায় নয়’, সিদ্ধান্ত আন্দোলনরত কুস্তিগিরদের

Date:

Share post:

আর রাস্তায় নেমে প্রতিবাদ নয়, এমনটাই সিদ্ধান্ত নিলেন আন্দোলনরত কুস্তিগিররা। আন্দোলনরত কুস্তিগিরদের তরফ থেকে জানান হয়েছে আর তাঁরা রাস্তায় বসবেন না। এবার থেকে কোর্টেই লড়বেন। কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিং -এর বিরুদ্ধে কুস্তিগিরদের ওপর যৌ.ন হে.নস্তার অভিযোগ এনে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। যার ভিত্তিতে ইতিমধ্যেই দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর নিয়েছে। শুরু হয়েছে তদন্ত।

এই নিয়ে আন্দোলনরত কুস্তিগিররা একইরকম টুইট করে লেখেন,” আমাদের প্রতিবাদ চলবে, তবে রাস্তায় নয়, কোর্টে। ভারতের কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ১১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা সেই দিন পর্যন্ত অপেক্ষা করব।”

ইতিমধ্যেই ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো মামলা বাতিলের সুপারিশ করেছে। যেহেতু নাবালিকা কুস্তিগিরের বাবা তাদের অভিযোগ প্রত্যাহার করেছেন। সেই কারণে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো মামলা প্রত‍্যাহার করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...