Saturday, April 4, 2026

মঙ্গলে বৃষ্টি দক্ষিণে, ভাসবে উত্তরবঙ্গও

Date:

Share post:

সকাল থেকেই আকাশের মুখভার! রোদের দেখা মেলেনি। কোথাও কোথাও ছিঁটেফোঁটা বৃষ্টিও হচ্ছে।হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার সারাদিনই মেঘলা আকাশ থাকবে। রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:বাগডোগরা ফেরার পথে দু.র্যোগের মুখে মুখ্যমন্ত্রীর কপ্টার, এয়ারবেসে জরুরি অবতরণ


হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার ভারী বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।এদিকে দক্ষিণবঙ্গে আগামিকাল থেকে বৃষ্টি কমলেও বুধবার থেকে মুষলধারে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।ইতিমধ্যেই তিস্তা তোর্সা জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়ছে। বিপদসীমার কাছাকাছি চলে এসেছে বলে খবর। একটানা ভারী বৃষ্টি হলে নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...