Monday, April 13, 2026

ছোটপর্দায় ফের রামানন্দ সাগরের কালজয়ী ‘রামায়ণ’!

Date:

Share post:

সিনেমা হলে মুক্তি পেয়েছে বিতর্কিত ‘ আদিপুরুষ'(Adipurush)। সমালোচনায় সরব দেশ। ওম রাউতের এই ছবিতে রামায়ণের অপমান হয়েছে বলে ছবি বয়কটের ডাক উঠেছে সমাজমাধ্যমে। ঠিক এই আবহে টেলিভিশনে ফিরছে রামানন্দ সাগরের কালজয়ী ‘রামায়ণ’ (Ramanand Sagar’s Ramayan)। রিপোর্ট বলছে, আগামী ৩ জুলাই থেকে শিমারু টিভিতে (Shemaroo TV)ফের সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। জনপ্রিয় এই ধারাবাহিকে শ্রী রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল (Arun Govil), সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)। লক্ষ্মণের ভূমিকায় সুনীল লাহিড়িকে দেখা গিয়েছিল । আশির দশক থেকেই দর্শকের মনে স্থায়ী জায়গা করে রেখেছে এই কাল্ট শো। তাই ফের রামানন্দ সাগরের রামায়ণের টেলিকাস্ট হবে জেনে খুশি ভারতীয় দর্শক।

এর আগে কোভিড কালে দর্শকদের বিপুল চাহিদা ও অনুরোধে ‘দূরদর্শন’-এ ‘রামায়ণ’ সম্প্রচারিত হয়েছিল। শামেরু টিভিতে ফিরবে সেই আবেগ। আগামী সোমবার থেকে প্রতিদিন ঠিক সন্ধ্যা সাড়ে ৭টায় শিমারু টিভিতে (Shemaroo TV)দেখা যাবে সেই ‘রামায়ণ’।

 

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...