Monday, June 8, 2026

পাথর ভাজা! খাবেন, কিন্তু গিলবেন কি

Date:

Share post:

হরিদাসের বুলবুল ভাজা/টাটকা তাজা, খেতে মজা।
কিন্তু পাথর ভাজা- সেটা কেমন খেতে? ভাবছেন, পাথর ভাজা আবার কে খায়! খাবারে পাথরকুচি বা কাঁকর পড়ে গেলে অত্যন্ত বিরক্ত লাগে। কিন্তু সেটাই রয়েছে চিনাদের খাদ্য তালিকায়। চিন (China) নিজেই সেটাকে বলছে ‘পৃথিবীর সবচেয়ে শক্ত খাবার’। কিন্তু সেই খাবার বিকোচ্ছে চড়া দামে।

বিভিন্ন সস, লঙ্কা, ক্যাপসিকাম, হার্ব দিয়ে তৈরি এই চিনা পদটির নাম ‘সুয়াদিও’। এই পদটিতে অন্যান্য সব সবজি ও সসের সঙ্গে পাথর দিয়ে তাওয়ায় ভাজা হয়। অবশ্য তার আগে পাথরগুলি ধুয়ে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেওয়া হয়। তবে, এই পাথর কিন্তু খাওয়া হয় না। চিবোনো বা গিলে ফেলা নয়, পাথরের গায়ে লেগে থাকা মশলা আর সস্‌গুলি শুধু চেটে-চুষে খাওয়া হয়। চিনা ভাষায় ‘সুয়াদিও’ শব্দের অর্থই হল চুষে ফেলে দেওয়া। এক প্লেট পাথরভাজার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৪ টাকা।

এই পদটি চিনের হুবেই প্রদেশে বেশ পরিচিত। বহু কাল আগে নদীতে যখন লম্বা সফর করতেন ব্যবসায়ীরা, তখন খাবারের অভাব হলে নদী থেকে পাথর সংগ্রহ করে তা সশলা দিয়ে ভেজে এই ভাবে পদ তৈরি করতেন। নদী থেকে নেওয়া পাথরে মেছো গন্ধ থাকত। অন্যান্য সব্জির সঙ্গে ভেজে সেইগুলি চুষে খেতেন তাঁরা। ওই খাবারই পরবর্তী কালে চিনের বিভিন্ন প্রদেশে খাওয়া শুরু হয়। সত্যজিৎ রায়ের ‘পরশ পাথর’ ছবির শেষে কালী বন্দ্যোপাধ্যায় অভিনীত চরিত্র প্রিয়তোষ হেনরি বিশ্বাস ‘পরশ পাথর’ গিলে হজম করে ফেলেন। তবে, এই ‘সুয়াদিও’র পাথর কিন্তু হজম হবে না।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...