Monday, March 16, 2026

বিবাহিত জীবনে হেরে গেলেন ‘ অপরাজিত’ জিতু? নবনীতার পোস্টে বিচ্ছেদের ঘোষণা!

Date:

Share post:

বেশ কিছুদিন ধরে সম্পর্কটা ভাল যাচ্ছিল না। জিতু কমল (Jeetu Kamal) আর নবনীতা দত্ত (Nabonita Dutta) প্রায় তিন মাস ধরে আলাদা ছিলেন। টলিউড (Tollywood) আঁচ করছিল কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু দুজনের একসঙ্গে লন্ডন ভ্রমণে সব হিসেব গোলমাল হয়ে যায়। কিন্তু এবার বিচ্ছেদের টানটান ঘোষণা স্বয়ং নবনীতার (Actress Nabanita Dutta)। সমাজ মাধ্যমের (Social media) পাতায় অভিনেতাকে উল্লেখ করে নবনীতা লেখেন, আমরা দুজন দুজনের সঙ্গে ভাল নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের এর ইতিটা নয়, এই ভাবেই হোক। ভাল থেকো জিতু কমল। ‘অপরাজিত’ নায়ক বলছেন ব্যাপারটা ছেলেমানুষী, নিছক মান অভিমানের পালা। সত্যিই কি তাই? চলুন একটু খোঁজ নিয়ে দেখা যাক।

কিছুদিন আগে রাস্তায় তাঁর স্ত্রীকে অপমান করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন জিতু (Jeetu Kamal)। সেই ঘটনা ভাইরাল হয় এবং পুলিশের অসহযোগিতার অভিযোগ তোলেন অভিনেতা। গত মাসেও একসঙ্গে লন্ডনে গিয়েছিলেন দুজনে। উপলক্ষ্য ছিল জিতুর সিনেমার শুটিং। কিন্তু সেটা আগে থেকে প্ল্যানিং করা বলে আর ক্যান্সেল করা হয়নি বলে জানিয়েছেন নবনীতা। মাত্র পাঁচ বছরের দাম্পত্য চিড় ধরল কোথা থেকে? বৃহস্পতিবার সকালে নবনীতা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “টেবিলে দুটো প্লেট একসঙ্গে থাকবে না। টাওয়েল, সানস্ক্রিনের ভাগাভাগি হবে না। জানি এই পরিস্থিতি সামলানোর জন্য আমায় প্রস্তুত করে দিয়েছ তুমি।” এরপর একাধিক মিডিয়া তরফ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি প্রথমে এই বিষয়ে কিছু বলতে চাননি। তাঁর ঘনিষ্ঠমহল বলছে, জিতুর জীবনে কোনও সমস্যা হচ্ছে কি না, সেটা পরিষ্কার না হলেও নবনীতা অভিনেতার সঙ্গে আর থাকতে পারছেন না।

জিতু কমল একের পর এক নতুন ছবি নিয়ে আপাতত ব্যস্ত। নবনীতা ব্যস্ত ‘বিয়ের ফুল’ ধারাবাহিকের কাজে। কিন্তু বাস্তবের বিয়েটা ভাঙছে যে! যারা যাচ্ছে আইনি প্রক্রিয়াও এগিয়ে গিয়েছে অনেকটাই। এখনও অবশ্য বিবাহবিচ্ছেদের শংসাপত্র আসেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নবনীতাকে আগলে রাখার প্রতিশ্রুতিই দিলেন। ‘সাধক বামাক্ষ্যাপা’ সিরিয়ালে নবনীতার মা তারার বেশের বেশ কিছু ছবি পোস্ট জিতু সমাজমাধ্যমের পাতায় লেখেন, “তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাব। আগামীতে তাই করব, বাচ্চা বউ।”

এরপরই সংশয় বাড়ছে এই জুটির অনুরাগীদের মনে। অফিসিয়াল বিচ্ছেদ নাকি নিতান্তই মান অভিমান? কী চলছে যুগলের জীবনে তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা।

 

 

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...