Friday, March 20, 2026

প্রয়াত প্রাক্তন লাল-হলুদ অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চন্দন বন্দ‍্যোপাধ‍্যায়। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ নিঃশ্বাস ত্যাগ করেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা ময়দান।

এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বেহালার পর্ণশ্রীর বাড়িতে নিয়ে আসা হয় চন্দন বন্দ‍্যোপাধ‍্যায়ের মরদেহ। এরপর সকাল ১১টায় চন্দন বন্দ্যোপাধ্যায়কে আনা হয় ইস্টবেঙ্গল তাঁবুতে। সেখানে ক্লাবের কর্মকর্তা ও প্রাক্তন ফুটবলাররা শেষ শ্রদ্ধা জানান ক্লাবের প্রাক্তন অধিনায়ককে।

 

১৯৫৪ সালে মিলন সমিতি থেকে তাঁর ফুটবল কেরিয়ার শুরু। এরপর ভবানীপুর ও জর্জ টেলিগ্রাফের হয়ে খেলেছেন চন্দন বন্দ্যোপাধ্যায়। ১৯৬৩ সালে ইস্টবেঙ্গলে সই করেন চন্দন বন্দ্যোপাধ্যায়। সই করেন নিজের প্রিয় ক্লাবে। এরপর ১৯৬৬ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হন তিনি। সেবার তার নেতৃত্বে লিগ জেতে ইস্টবেঙ্গল। এর আগে টানা চারবার লিগ জিতেছিল মোহনবাগান। কিন্তু মোহনবাগানের সেই জয়রথ থামিয়ে দেয় চন্দন বন্দ্যোপাধ্যায়ের ইস্টবেঙ্গল। সেবার চন্দন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইস্টবেঙ্গলে খেলেছিলেন প্রশান্ত সিনহা, অরুণ ঘোষ, সুকুমার সমাজপতি, রাম বাহাদুর, শ্যাম থাপার মত প্রখ্যাত ফুটবলাররা।

আরও পড়ুন:হাসপাতালে ভর্তি ম্যাডোনা! কী হল পপ তারকার?


 

Related articles

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ।...

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...