Saturday, April 4, 2026

দলীয় প্রার্থীদের সমর্থনে শতাব্দীর রোড-শো! উপচে পড়ল ভিড়

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত ভোটের প্রচারের জন্য নিজের লোকসভা কেন্দ্র তথা জেলা বীরভূম কার্যত চষে ফেলছেন তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায় আজ, শুক্রবার তিনি পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার চালান।

এদিন তিনি জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী অনুভা চক্রবর্তীর হয়ে বর্ণাঢ্য রোড-শো করেন। বহুলা অঞ্চল ও পরাশকোল এলাকায় প্রচার চালান। হুড খোলা গড়িতে চড়ে সাংসদ তথা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায় প্রচার করেন। ওই গাড়িতে শতাব্দী রায়ের পাশে ছিলেন অনুভা চক্রবর্তীও। এছাড়াও এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

কয়েকশো তৃণমূল নেতা, কর্মী-সমর্থকরা ওই হুড খোলা গাড়িকে কেন্দ্র করে পায়ে হেঁটে মিছিলে সামিল হয়ে ছিলেন।
নেত্রী তথা অভিনেত্রীকে দেখতে রাস্তার দু’পাশে আমজনতা উপচে পড়ে। অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলারও হিড়িক পড়ে যায়।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...