Monday, March 16, 2026

ডুরান্ডের হাত ধরে হতে পারে মরশুমের প্রথম ডার্বি : সূত্র

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে কলকাতা লিগ। তবে কলকাতার ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে মরশুমের প্রথম ডার্বির জন‍্য। আর সূত্রের খবর, আগস্ট ম‍াসে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস। তবে কলকাতা লিগে নয়, ডুরান্ড কাপে মুখোমুখি হতে চলেছে তারা।

আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা হয়নি ডুরান্ড কাপের সূচি। জানা যাচ্ছে, ৩ আগস্ট থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। আর ফাইনাল ম্যাচ ৩ সেপ্টেম্বর। আর সূত্রের খবর, ১১ আগস্ট হতে পারে মরশুমের প্রথম ডার্বি। স্বাধীনতা দিবসের আগেই কলকাতা ডার্বি দেখতে পাবেন ইস্ট-মোহন সমর্থকরা। বাঙালির কাছে ডার্বি মানেই বিরাট একটা উৎসব। এই ম্যাচ ঘিরেই দুই ভাগে ভাগ হয় বাংলা। ইস্ট-মোহনের লড়াই ঘিরে আবেগ, উদ্দীপনা, উন্মদনা ফুটবলপ্রেমী বাঙালিকে জড়িয়ে রাখে।

সূত্রের খবর, ডুরান্ড কাপের উদ্বোধন হবে কলকাতায়। ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে ফুটবলের মক্কায়। তবে ডার্বি কোথায় হবে, সেটা এখনও জাননো যায়নি। গুয়াহাটি, কোকরাঝাড়, শিলংয়েও অনুষ্ঠিত হবে ডুরান্ড কাপের ম্যাচ। ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও কলকাতার তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিংও প্রতি বছরের মতো এই বছরেও অংশ নেবে ডুরান্ড কাপে।

শুধু বাংলার তিন বড় ক্লাব নয়, বাকি দলগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়ান এফসি, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, এফসি গোয়া, গোকুলম কেরল এফসি, রাজস্থান ইউনাইটেড, শিলং লাজং, দিল্লি এফসি, বোড়োল্যান্ড এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম। এছাড়াও রয়েছে বাংলাদেশ সার্ভিসেস, ভুটান সার্ভিসেস এবং নেপাল সার্ভিসেস। মোট ২৪টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ডুরান্ড কাপ।

এদিকে ১৫ আগস্ট এএফসি কাপের ম্যাচে খেলার কথা ছিল মোহনবাগানের। তবে স্বাধীনতা দিবসের দিনে ম্যাচ খেলার ব্যাপারে আপত্তি তুলেছে সবুজ-মেরুন। সূত্রের খবর একদিন পিছোতে পারে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ। ১৫ আগস্টের বদলে সম্ভবত ১৬ আগস্ট হবে এএফসি কাপের ম্যাচ। আর তার আগেই হতে পারে ডার্বি।

কলকাতা লিগ শুরু হলেও, কলকাতা লিগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে সুপার সিক্সে, যদি নিজেদের গ্রুপের সেরা তিনে জায়গা করে নিতে পারে দুই প্রধান।

আরও পড়ুন:মার্টিনেজ ম‍্যানিয়া, মাত্র দু’ঘন্টায় শেষ সব টিকিট, জানাল মোহনবাগান


 

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...