Wednesday, June 24, 2026

জামিনের আবেদন খারিজ, শীতলাবাদকে আত্মসমর্পণের নির্দেশ গুজরাট হাইকোর্টের

Date:

Share post:

শীর্ষ আদালতের(Supreme Court) নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিনে আপাতত মুক্ত রয়েছেন সমাজকর্মী তিস্তা শীতলাবাদ(Tista Shitalabad)। যদিও কতদিন তিনি মুক্ত থাকবেন তা নিয়ে রয়েছে শঙ্কা। শনিবার তিস্তার জামিনের আবেদন খারিজ করে দিল গুজরাট হাইকোর্ট(Gujarat HighCourt)। শুধু তাই নয় অবিলম্বে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০০২ সালে গুজরাত হিংসায় তথ্যপ্রমাণ বিকৃত করার অভিযোগ উঠেছে তিস্তার বিরুদ্ধে। সেই মামলায় তিস্তার জামিনের আর্জি খারিজ করে দিল গুজরাতের উচ্চ আদালত। সেই মামলাতেই এদিন জামিনের আবেদন খারিজ করল আদালত।

২০০২ সালে গোধরা পরবর্তী গুজরাত হিংসা নিয়ে ষড়যন্ত্রমূলক প্রচার চালানোর অভিযোগে ২০২২ সালের ২৫ জুন তিস্তাকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ। যে ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল দেশে। গ্রেফতার হওয়ার প্রায় আড়াই মাস পরে জামিন পেয়েছিলেন তিনি। গুজরাতের জঙ্গি দমন শাখার (এটিএস) হাতে ধৃত তিস্তার আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা এখনও বিচারাধীন রয়েছে।

তিস্তার জামিনের আর্জির বিরুদ্ধে এর আগে গুজরাত হাই কোর্টে সওয়াল করেছিল সে রাজ্যের সরকার। হাই কোর্টে গুজরাত সরকারের কৌঁসুলি জানিয়েছিলেন, তিস্তাকে জামিন দেওয়া হলে তিনি প্রমাণ লোপাট করতে পারেন।গুজরাত হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দীর্ঘ দিন রয়েছেন তিস্তা। ধারাবাহিক ভাবে ওই পরিবারগুলিকে আইনি সহায়তাও দিয়েছেন তিনি।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...