Tuesday, March 17, 2026

সাফ কাপের ফাইনালে ভারত, টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স গুরপ্রীতের

Date:

Share post:

সাফ কাপের ফাইনালে ভারত। এদিন সেমিফাইনালে টাইব্রেকারে লেবাননকে ৪-২ গোলে হারায় সুনীল ছেত্রীর দল। ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স গুরপ্রীত সিং সান্ধুর। টাইব্রেকারে তাঁর দুরন্ত হাতই ভারতকে পৌঁছে দিল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সাফ কাপের ফাইনালে ভারতের মুখোমুখি কুয়েত।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে লেবানন। লেবাননের পরপর আক্রমণ আটকাতে গিয়ে ভারতের মেহতাব সিং হলুদ কার্ড দেখেন। পাল্টা আক্রমণ চালায় ভারতীয় দল। ম‍্যাচের ২০ মিনিটে ভারত ইতিবাচক আক্রমণ করলেও, সহজ সুযোখ নষ্ট করেন প্রীতম কোটাল। এরপর বেশকিছু গোলমুখি আক্রমণ করে ভারতীয় দল। তবে প্রথমার্ধে কোন দলই গোলের মুখ খুলতে পারেনি। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন‍্য।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতিআক্রমনের লড়াই। লেবানন বিল্ডআপ ফুটবল পরিকল্পনায় খেলা শুরু করে। এর জবাবে প্রতিআক্রমণের রাস্তা বেছে নেয় সুনীল ছেত্রীরা। তবে আক্রমণে গেলেও নির্ধারিত সময় পযর্ন্ত কোনও দল গোল করতে না পারায়, ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ফলাফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় ভারতীয় দল। টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স গুরপ্রীতের।

আরও পড়ুন:ডুরান্ডের হাত ধরে হতে পারে মরশুমের প্রথম ডার্বি : সূত্র


 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...