Friday, April 3, 2026

৬৩ দিন পর মিরাকেল! নিখোঁজ মহাকাশযানের খবর পেল NASA

Date:

Share post:

মঙ্গল নিয়ে নাসার (NASA)একের পর এক অভিযান বিশ্বের মহাকাশ গবেষকদের নতুন নতুন তথ্য উপহার দিচ্ছিল। মানুষ আগামিতে লাল্গ্রহে বসবাস করতে পারবে কিনা তা নিয়ে সেই সংক্রান্ত পরীক্ষা করতেই ২০২১ সালে মঙ্গলে ‘ইনজেনুইটি মার্স হেলিকপ্টার’ (Ingenuity Mars Helicopter) পাঠায় ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (National Aeronautics and Space Administration)। প্রিজারভেন্স রোভারকেও তার সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু গত এপ্রিল মাস থেকে হেলিকপ্টারের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি । উদ্বেগে ছিলেন গবেষকরা। অবশেষে ৬৩ দিন পর খোঁজ মিলল।

নাসার (NASA)তরফে জানানো হয়েছে যে মাস দুয়েক আগে আচমকা ক্যালিফোর্নিয়ায় থাকা নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির (NASA Jet Propulsion Laboratory)সঙ্গে ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিজ্ঞানীরা বলছেন, ইনজেনুইটি-তে এমন ব্যবস্থা আছে যাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও পুনরায় যোগাযোগ করা যায়। কিন্তু এত সময় ধরে যোগাযোগ না থাকায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছিল গবেষকদের। নাসার অন্যতম চিফ ইঞ্জিনিয়ার ট্রাভিস ব্রাউন জানিয়েছেন, এটা প্রথম নয়, এর আগে মঙ্গলের এক নদীতে হারিয়ে গিয়েছিল ইনজেনুইটি। সেই সময় ৬ দিন কোনও সংযোগ ছিল না। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে হেলিকপ্টারের খুব একটা ক্ষতি হয়নি। আরও পরীক্ষার পর যান্ত্রিক সমস্যার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। মহাকাশ গবেষণা সংস্থা বলছে ইনজেনুইটি ও প্রিজারভেন্স রোভারের মধ্যে একটি পাহাড়ের ধাক্কা লাগায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...