Saturday, April 4, 2026

শনিবাসরীয় সন্ধ্যায় রেল দু.র্ভোগ, বন্ধ সোনারপুরগামী ট্রেন চলাচল

Date:

Share post:

অফিস থেকে বাড়ি ফেরার পথে আচমকাই রেল দুর্ভোগে নিত্যযাত্রীরা। শিয়ালদহ লাইনে (Sealdah Station) বন্ধ ট্রেন চলাচল (Train Service)। রেল সূত্রে খবর নরেন্দ্রপুর-সোনারপুর (Narendrapur- Sonarpur) স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় আপাতত সোনারপুরগামী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। রেলের তরফে ইঞ্জিনিয়াররা সেখানে পৌঁছে গিয়ে দ্রুত মেরামতির কাজ শুরু করেছেন। অফিস থেকে ফেরার পথে ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে নিত্যযাত্রীরা। ঝড় বৃষ্টির কারণে এই দুর্ভোগ নাকি রেলের রক্ষণাবেক্ষণের অভাবের জন্যই ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি সেটা আপাতত স্পষ্ট নয়। বিকেল ৫.১৫ ত্থেকে ব্যহত ট্রেন চলাচল। শেষ খবর পাওয়া পর্যন্ত একটি ট্রেন সন্ধ্যা ৭ টা নাগাদ শিয়ালদহ থেকে ছেড়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...