Saturday, April 4, 2026

পেট্রো ডলারের হাতছানি উপেক্ষা করে রিয়াল মাদ্রিদেই থাকছেন টনি ক্রুস

Date:

Share post:

ইউরোপের তারকা ফুটবলারদের দলে টানতে টাকার থলি হাতে আসরে নেমেছেন সৌদি আরবের ক্লাব কর্তারা। পেট্রো ডলারের লোভ সামলাতে না পেরে সৌদি পাড়ি জমিয়েছেন একের পর এক তারকা। কে নেই সেই তালিকায়। রোনাল্ডো থেকে করিম বেনজামারা সৌদি লিগে নাম লিখিয়েছেন। ঠিক একইভাবে সৌদি কর্তারা টাকার প্রলোভন দেখিয়েছিলেন জার্মান মিডফিল্ডার তথা রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুসকেও। কিন্তু সেই প্রলোভনে পা দিলেন না তারকা ফুটবলার। আরও এক বছরের জন্য স্প্যানিশ ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার। জানলে অবাক হবেন, ক্রুসের এই সিদ্ধান্তের নেপথ্যে আছেন তাঁর স্ত্রী জেসিকা ফারবার।

বিগত নয় বছর রিয়ালের সঙ্গে যুক্ত ক্রুস। দলের হয়ে চ্যাম্পিয়ান্স লিগ-সহ ২০টি শিরোপা জিতেছেন। গত বছরেও কোচ কার্লোস আনচেলেত্তির দলে নিয়মিত প্রথম একাদশে ছিলেন। ৫২ ম্যাচে ২ গোল করার পাশাপাশি সতীর্থদের ছয়টি গোলের পিছনে বিশেষ অবদান রেখেছিলেন। তাঁর বাড়ানো পাসের ৯৩.৮ শতাংশই নির্ভুল ছিল। ফলে আগামী মরসুমেও  জার্মান মিডফিল্ডারকে দলে ধরে রাখতে চাইছিলেন ক্লাব কর্তারা।

ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করা টনি ক্রুসকে দলে টানতে উদ্যোগী হয়েছিলেন সৌদির ক্লাব কর্তারা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে আরও এক বছর রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জার্মান মিডফিল্ডার। রিয়ালের সঙ্গে ফের চুক্তি বাড়ানো নিয়ে জার্মানির টেলিভিশন চ্যানেলে এক সাক্ষা‍ৎকারে ক্রুস বলেছেন, ‘আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম রিয়ালে থেকে যাব কিনা? জবাবে সে বলেছিল, তোমার যা ভালো মনে হবে তাই করো। তবে শেষ পর্যন্ত আমাকে রিয়ালে থেকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে জেসিকা।’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...