Thursday, June 25, 2026

বিশ্বকাপে ভারত-পাকিস্তান নয়, মহারাজ মুখিয়ে এই ম‍্যাচের দিকে

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু এই হাইভোল্টেজ ম‍্যাচ। ১৫ অক্টোবর আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম‍্যাচের উত্তাপে ফুঁটছে ক্রিকেটপ্রেমীরা। গোটা ক্রিকেট দুনিয়ার নজর সেই ম্যাচের দিকে। তবে এক্ষেত্রে একটু আলাদা হাটলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত-পাকিস্তান নয়, সৌরভ গঙ্গোপাধ্যায় মুখিয়ে রয়েছেন আবার অন্য ম্যাচকে নিয়ে। প্রাক্তন বিসিসিআই সভাপতির কাছে আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তানের থেকেও গুরুত্বপূর্ণ হল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রচুর উত্তেজনা আছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্বকাপে ভারত একতরফা ভাবে জিতছে। ২০২১ সালে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপেই হয়তো প্রথম ভারতকে হারিয়েছিল পাকিস্তান। খেলার মানের বিচারে অন্য একটি ম্যাচ বেশি ভাল। আমার মতে, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ অনেক ভাল হবে। কারণ, দু’দল ধারেভারে একই রকম। তাই ভাল লড়াই হবে।”

এরপরই মহারাজ আরও বলেন,” পাকিস্তান দল হিসাবে খারাপ নয়। কিন্তু দেশের মাটিতে ওরা পাটা উইকেটে খেলে। ওদের ব্যাটাররা সেই ধরনের উইকেটে খেলতে অভ্যস্ত। তাই অন্য দেশে খেলতে গিয়ে ওরা সমস্যায় পড়ে।”

৫ অক্টোবর থেকে শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারত। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম‍্যাচ।

আরও পড়ুন:একদিনের বিশ্বকাপ খেলতে আসতে সরকারের দ্বারস্থ হল পিসিবি, পাক প্রধানমন্ত্রীকে চিঠি পাকিস্তান বোর্ডের


 

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...