Saturday, June 27, 2026

সৌদি থেকে মনোনয়ন সন্দেহ.জনক, মন্তব্য অমৃতা সিনহার

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) সুদূর সৌদি থেকে কী করে পশ্চিমবঙ্গে মনোনয়ন জমা দিতে পারেন কোনও প্রার্থী, তা নিয়ে প্রশ্ন তুলেছে কোর্ট। সৌদি আরবে বসে তৃণমূলের হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন মইনুদ্দিন গাজি (Mainuddin Gazi)। পরে তা বাতিল করে রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission)। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার (amrita sinha) বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানে আদালতের পর্যবেক্ষণ, বিষয়টি সন্দেহজনক। আজ সওয়াল জবাবের পর বিচারপতি সিনহা জানান, এই মনোনয়ন পত্র গ্রহণের ক্ষেত্রে দায়সারা কাজ হয়েছে। সেক্ষেত্রে তদন্তকারী সংস্থাকে দিয়ে গোটা বিষয়ের অনুসন্ধানের পক্ষপাতী আদালত। তবে কোন তদন্তকারী সংস্থা এই তদন্ত করবে, তা পরবর্তীকালে জানানো হবে।

শনিবার অর্থাৎ ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। গত মাসের আট তারিখ এই ঘোষণার পরই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়। জুন মাসের ৪ তারিখ হজের জন্য সৌদি আরবে যান মিনাখাঁর তৃণমূল নেতা মইনুদ্দিন গাজি। অথচ মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেখা যায় সেখানে মইনুদ্দিনের সই রয়েছে। এরপরই মিনাখাঁর প্রশাসনিক আধিকারিকরদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে মামলা গড়ায় কলকাতা আদালত পর্যন্ত। ১৫ দিন পর এই মামলার ফের শুনানি হবে। সেক্ষেত্রে কোন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেয় অমৃতা সিনহার বেঞ্চ সেটাই দেখার।

আরও পড়ুন- মার্টিনেজের হাতে মিষ্টি ‘সোনার’ গ্লাভস, গর্বিত হুগলিবাসী

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...