Monday, April 6, 2026

মার্টিনেজের হাতে মিষ্টি ‘সোনার’ গ্লাভস, গর্বিত হুগলিবাসী

Date:

Share post:

বিশ্বকাপে অসাধারণ গোল বাঁচিয়ে সোনার গ্লাভস (Golden Gloves) পেয়েছেন। রাজ্যে এসে ফের সোনার গ্লাভস পেলেন গোলকিপার এমি মার্টিনেজ (Emiliano Martinez)। হুগলি (Hoogli) জেলা থেকে তাঁর হাতে উঠল সোনালি মিষ্টি গ্লাভস। এতে বেজায় খুশি মার্টিনেজ।

রিষড়ার বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান ফেলু মোদক। তাদের তৈরি মিষ্টির সোনার গ্লাভস উপহার মার্টিনেজকে দেওয়া হয়। ফুটবল বিশ্বকাপে সোনার গ্লাভস জিতেছেন ইতিমধ্যেই। এবার সরাসরি হুগলি থেকে উপহার পেলেন সোনার গ্লাভস-মিষ্টি। অন্য বিখ্যাত আমের মিষ্টি খাওয়ারও নাকি আবদার করেছেন মার্টিনেজ। এটা হুগলির একটা বড় প্রাপ্তি বলে মনে করছেন জেলার মানুষ। বিশ্বকাপ জয়ী গোলকিপারের হাতে স্পেশাল সোনার গ্লাভস তুলে দিয়েছেন ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে। অমিতাভ জানান, মার্টিনেজের কাছে এবার হুগলি জেলাও পরিচিতি পেয়ে গেল। এটা হুগলি জেলার বাসিন্দা হিসাবে গর্বের বিষয়। তাঁর দোকান থেকে স্পেশাল মিষ্টি আগেও অনেক ভালো জায়গায় পৌঁছেছে কিন্তু এবার একদম বিশ্বকাপ জয়ী দলের গোলকিপারের হাতে পৌঁছে যাওয়া একটা আলাদা অনুভুতি। আর মার্টিনেজ এই মিষ্টির সোনার গ্লাভস পেয়ে খুশি।

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির হাল জানতে সুকান্তকে ফোন শাহের

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...