Monday, April 6, 2026

আজ ফের পঞ্চায়েত ভোটের প্রচারে সায়নী

Date:

Share post:

নিয়োগ মামলার তদন্তে গত সপ্তাহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন তৃণমূল যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। সল্টলেক সিজিও কমপ্লেক্সে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তাঁকে। আগামিকাল, বুধবার ফের তাঁকে তলব করেছে ইডি। কিন্তু পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার থেকে ফোকাস সরাচ্ছেন না সায়নী।

আরও পড়ুন:ফের সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হা.মলা. দাউ দাউ করে জ্বলে উঠল ভবনের একাংশ

মাঝে কিছুদিন প্রচার থেকে দূরে থাকলেও আজ, ফের স্বমহিমায় প্রচারে নামছেন তিনি। পঞ্চায়েত ভোট প্রচারের শেষলগ্নে এদিন কাটোয়ায় জনসংযোগ সারবেন সায়নী। তৃণমূলের তরফে প্রচারকদের সম্প্রতি যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে সায়নীর নাম রয়েছে।

মাঝে কিছুদিন পঞ্চায়েত ভোটের প্রচার তালিকার বাইরে রাখা হয়েছিল সায়নীকে। যার জেরে এই জল্পনাও উসকে উঠেছিল, তবে কি দল যুবসভানেত্রীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে? কিন্তু সব জল্পনা উড়িয়ে আজ, মঙ্গলবার থেকে ফের প্রচারে ফিরছেন সায়নী। কাটোয়া ১ ও ২ নং ব্লক এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সারবেন সায়নী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...