Saturday, April 4, 2026

গরিবকে ‘ভাতে মারা’ মোদিকে ‘মেহেঙ্গাই ম্যান’ কটাক্ষ কংগ্রেস

Date:

Share post:

মোদি জমানায় ভয়াবহ আকার নিয়েছে মূল্যবৃদ্ধি। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে গরিবের ভাতের থালায় আগুন লেগেছে। এমনই অভিযোগ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরুদ্ধে সরব হল কংগ্রেস(Congress)। শুধু তাই নয়, মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির(BJP) সদর দফতরের সামনে বিক্ষভ দেখায় দিল্লির মহিলা কংগ্রেস(Congress)। সেখানে মোদির কুশপুতুল পোড়ানোর চেষ্টা করায় প্রতিবাদীদের উপর চড়াও হয় পুলিশ(Police)।

মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হয়ে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, “গরিবের থালায় আগুন লাগিয়েছেন মেহেঙ্গাই ম্যান। আটা-ময়দা, ভোজ্য তেল, সবজি, ফলমূলের দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ মানুষ কষ্টে থাকলেও সম্রাট পরমানন্দে আছেন জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে। টমেটো থেকে পেট্রল- সবই নাগালের বাইরে। রাজা, যাঁকে মেহেঙ্গাই ম্যান বলা হচ্ছে তিনি নরেন্দ্র মোদি।” তাঁর আরও খোঁচা, “টমেটোর দাম যেখানে ছিল ১০-১৫ টাকা কেজি, তা বেড়ে দেড়শোয় পৌঁছেছে। এমনকী লেবু-লঙ্কার দামও সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গিয়েছে।”

উল্লেখ্য, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিজেপির সদর দফতরের সামনে প্রতিবাদ দেখাতে গিয়ে রীতিমতো পুলিশি বাধার মুখে পড়তে হয় দিল্লির মহিলা কংগ্রেসকে। এই ঘটনায় প্রতিবাদীদের সরাতে পুরুষ পুলিশকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মহিলাদের ধাক্কা দেওয়ার। সকলকেই আটক করে প্রতিবাদ স্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...