Friday, June 26, 2026

মা বোনদের কেন্দ্রীয় বাহিনীর সামনে রুখে দাঁড়ানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে পায়ে ও কোমরে চোট নিয়ে বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন তৃণমূল সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। অথচ কাউন্টডাউন শুরু হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ, কার নজরদারিতে হবে পঞ্চায়েত নির্বাচন ? উত্তর পেতে জল গড়িয়েছে হাইকোর্টে। এর মাঝেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, “মোতায়েন হলেও কেন্দ্রীয় বাহিনী কাজ করবে রাজ্য পুলিশের অধীনে। এবার এটাই নিয়ম।”

এমনকী এদিন কেন্দ্রীয় বাহিনীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু কেন্দ্রীয় বাহিনী যখন বিজেপি বাহিনী বা সিপিএম বাহিনী হয়ে যায় তখন সেটা শঙ্কার বিষয়। মুখ্যমন্ত্রীর পরামর্শ, কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করলে মা বোনেদের এগিয়ে দিন। মা বোনেরা কেন্দ্রীয় বাহিনীর সামনে রুখে দাঁড়াবে। পিছনে ছেলেরা থাকবে। একদম ধর্ণা দিয়ে বসে পড়বেন। কিন্তু ভোটটা নষ্ট করবেন না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...