Saturday, April 18, 2026

সাফ জয়ের পর সমর্থকদের ধন‍্যবাদ জানালেন সুনীল, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

Date:

Share post:

মঙ্গলবার কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে সাফ কাপ চ‍্যাম্পিয়ন হয় ভারত। এই জয়ের ফলে এই নিয়ে ৯ বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল টিম ইন্ডিয়া। আর এর পর সমর্থকদের জন‍্য বিরাট বার্তা দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সমর্থকদের ধন্যবাদ জানালেন তিনি।

সাফ জয়ের পর সোশ্যাল মিডিয়ায় সুনীল বলেন,”আমি সব সময় একটা কথা বলি, আমি পক্ষপাত করিনা কিন্তু প্রীতম, শুভাশীষ, রাহুল, অনিরুদ্ধ থাপা, নিখিল পূজারি, আনোয়ার, আকাশ সবাই মিলে একসঙ্গে খেলেছি তার ফলেই এই জয় এসেছে। সমর্থকদের অসংখ্য ধন্যবাদ।আপনারা সবাই একত্রিত হয়ে আমাদেরকে সমর্থন করছেন।”

ভারতীয় দলে সর্বোচ্চ স্কোরার সুনীল। এই মুহূর্তে দেশের হয়ে ৯২ টি গোল করেছেন তিনি। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন,” আমি আপনাদের একটি ছোট গোপন কথা বলি, লেবানন এবং কুয়েতের ম্যাচ গুলি সহজ ছিল না। এই ম্যাচ গুলি আমাদের জন্য কঠিন ছিল। সারা বছর জুড়ে, আমরা মণিপুর থেকে ওড়িশা এবং এখন বেঙ্গালুরুতে খেলেছি। যেখানেই খেলেছি সেখানেই সমর্থকদের বিপুল সমর্থন পেয়েছি।

আরও পড়ুন:আসন্ন মরশুমের জন‍্য সহকারী কোচের নাম ঘোষণা লাল-হলুদের

 

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...