Friday, May 22, 2026

জুলাইয়ে ‘কোণঠাসা’ টলিউড! হলজুড়ে বলি-হলি-র দাপট

Date:

Share post:

কী কাণ্ড, বাংলায় বাংলা ছবি (Bengali movie) ফের কোণঠাসা। দাপট দেখাচ্ছে বলিউড (Bollywood) এবং হলিউডের (Hollywood) ছবি। টলি পাড়ায় পুজো রিলিজ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে ঠিক কথা কিন্তু তার আগে মাঝের মাসগুলোতে এমন মন্দা বাজার কেন? চলতি মাসে মোট চারটি বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা। এই শুক্রবার মুক্তি পাবে পরিচালক রাজর্ষি দের ছবি ‘মায়া’ (Mayya)। পাশাপাশি ভাস্বর চট্টোপাধ্যায় এবং জয় সেনগুপ্ত অভিনীত ‘মহানগরী থেকে দূরে’ মুক্তি পাওয়ার কথা আছে। ১৪ জুলাই মুক্তি পাচ্ছে সুব্রত সেন (Subrata Sen) পরিচালিত ‘সমরেশ বসুর প্রজাপতি’ এবং রাজা চন্দ পরিচালিত ‘বিয়ে বিভ্রাট’, মুখ্য ভূমিকায় আবীর চট্টোপাধ্যায়(Abir Chatterjee) ও পরমব্রত চট্টোপাধ্যায়(Parambrata Chatterjee)। ২১ জুলাই মুক্তি পাবে ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ছবি ‘নীহারিকা’। কিন্তু লাইমলাইটে বলিউড আর হলিউড সিনেমা।

সাত বছর পর ফের পরিচালকের আসনে করণ জোহর। এই মাসেই মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। রণবীর সিং ও আলিয়া ভাটের (Ranveer Singh and Alia Bhatt) কেমিস্ট্রিতে ইতিমধ্যেই মজেছেন দর্শকরা। তাই সব ফোকাস ঘুরেছে মালটিস্টারকাস্ট এই মুভিতে।

তবে মজার ব্যাপার হল হল মালিকরা জুলাই মাসে ভরসা রাখছেন ইংরেজি সিনেমার (Hollywood movies)উপরে। বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ভূতের ছবি ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’। এই সিরিজ়ের ছবি নিয়েও দর্শক বেশ উৎসাহ দেখিয়েছেন। তবে সবথেকে বড় ধামাকা করতে চলেছে ‘মিশন ইমপসিব্‌ল’-সিরিজ়ের সপ্তম ছবি। ৫ বছর পর ফিরছেন টম ক্রুজ (Tom Cruise) । ইথান হান্টের চরিত্রে তাঁর প্রত্যাবর্তনে সিনেমার নজির সৃষ্টির ইঙ্গিত দেখছেন সিনে বিশেষজ্ঞরা। এরপরই স্ক্রিন দখল করবে ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’। পদার্থবিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারের এই বায়োপিকে নামভূমিকায় রয়েছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মার্ফি। আবার মার্গো রবির চর্চিত ছবি ‘বার্বি’র মুক্তিও একই দিনে।

‘অর্ধাঙ্গিনী’, ‘শিবপুর’ এবং ‘শহরের উষ্ণতম দিনে’ এই মুহূর্তে সিনেমা হলে রানিং হলেও ব্যবসা লাভজনক নয়। তার উপর হলি বলির দাপটে জুলাইয়ে আদৌ জমি পাবে কি বাংলা ছবি, সংশয় থেকেই যাচ্ছে।

 

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...