Sunday, March 8, 2026

বিদেশের মাটিতেও এবার আইআইটি ক্যাম্পাস! মউ স্বাক্ষর কেন্দ্রের

Date:

Share post:

এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও আইআইটি ক্যাম্পাস (IIT Campus) খুলতে চলেছে ভারত (India)। আইআইটি মাদ্রাজ (IIT Madras) কর্তৃপক্ষ ক্যাম্পাস খুলতে চলেছে আফ্রিকা মহাদেশের তানজানিয়ায় (Tanzania)। বৃহস্পতিবার এমনই বড় ঘোষণা করেছে বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, তানজানিয়ার আধা স্বয়ংশাসিত অঞ্চল জাঞ্জিবারে এই ক্যাম্পাস খোলার কথা ঘোষণা করেছে কেন্দ্রের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, তানজানিয়ার আধা স্বয়ংশাসিত অঞ্চল জাঞ্জিবারে খোলা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (Indian Institute of Technology) নয়া ক্যাম্পাস। পূর্ব আফ্রিকার উপকূলে এই নতুন আইআইটি ক্যাম্পাসটি তৈরি হবে।

সম্প্রতি তানজানিয়া সফরে গিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। গত বুধবার সেখানেই জাঞ্জিবারের প্রেসিডেন্ট হুসেন আলি মিনউইর সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষর করেন তিনি। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দেশের বাইরে এই প্রথম আইআইটি ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে। বিবৃতিতে ভারত এবং তানজানিয়ার মধ্যে দীর্ঘ সুসম্পর্কের কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক সাফ জনিয়েছে, এই প্রথম ভারতের বাইরে জাঞ্জিবারে গড়ে উঠছে আইআইটি ক্যাম্পাস। যা আসলে ভারত এবং তানজানিয়ার সুসম্পর্কের ফলাফল।

জানা গিয়েছে, চলতি বছরের অক্টোবর মাস থেকেই নতুন ক্যাম্পাসে পঠনপাঠন শুরু হয়ে যাবে। এমনই খবর জানিয়ে টুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। তিনি লেখেন, আইআইটি মাদ্রাজ (IIT Mardas) জাঞ্জিবার ক্যাম্পাস স্থাপনের চুক্তির সাক্ষী। এই ঐতিহাসিক পদক্ষেপ গ্লোবাল সাউথের প্রতি ভারতের দায়িত্ব এবং কর্তব্যের প্রতিফলন।

 

 

 

spot_img

Related articles

‘আমি মায়াকভস্কি’, উৎপল সিনহার কলম

শেষ লেখা লিখলেন তিনি একটা চিরকুটে । " কাউকে দোষারোপ করবেন না , দয়া করে কোনো গুজব ছড়াবেন...

রাত পোহালেই বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই আইনজীবীদের মহলে চড়ছে উত্তেজনার পারদ। রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের...

টস, পিচ নিয়ে ভাবছেন না সূর্য, মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার সুপার সানডে।  টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup Final )খেতাব জয়ে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত কোনও...

সর্বোচ্চ পদ নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’ বিজেপির! তথ্য দিয়ে মোদির অভিযোগ ওড়ালেন মমতা

রাষ্ট্রপতির রাজ্য সফর ঘিরে বিজেপির ‘নোংরা রাজনীতি’র বিরুদ্ধে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর...