Wednesday, June 17, 2026

নির্বাচনের দিন কর্মীদের সবেতন ছুটি ঘোষণা রাজ্যের!

Date:

Share post:

৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেই দিকে কড়া নজর দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী শনিবার রাজ্যের ২২টি জেলার যে সব এলাকায় পঞ্চায়েত নির্বাচন হবে, সেই সকল এলাকায় রাজ্য সরকারের সব প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) তরফে ২২টি জেলার জেলাশাসকের কাছে নোটিশ পাঠানো হয়।

পঞ্চায়েত ভোটের দিন ছুটির বিষয়টি নিয়ে রাজ্যের শ্রম দফতর আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল। এবার সবেতন ছুটি মঞ্জুর করল রাজ্যের অর্থ দফতর। তবে শুধু রাজ্য সরকারি কর্মীরাই নন, চুক্তিভিত্তিক কর্মচারীদের পাশাপাশি বেসরকারি কর্মচারীরাও সবেতন ছুটি পাবেন বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকেই আছেন যারা ছুটি নিলে টাকা কাটা যাবে এই ভেবে ভোট দিতে যান না। তাই সকলকে ভোটদানে উৎসাহিত করতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

 

Related articles

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...