Wednesday, April 8, 2026

ভোটের দিন কেমন থাকবে গ্রাম বাংলার আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস

Date:

Share post:

আষাঢ় মাসের ভরা বর্ষায় এবার হচ্ছে গ্রাম বাংলার ভোট। খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন, পঞ্চায়েত ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে? ঝড়-বৃষ্টির সম্ভাবনা কেমন? বৃষ্টি হলেও, তা কি মুষলধারে? গণনার দিনই বা আবহাওয়া কেমন থাকবে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিল হাওয়া অফিস।

আরও পড়ুনঃতৃণমূলের প্রচারে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন “মা লক্ষ্মী”!

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভোটের দিন অর্থাৎ ৮ জুলাই শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। গণনার দিন অর্থাৎ ১১ জুলাই, মঙ্গলবার উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের নিচের দিকের জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভোটের ও গণনার দিন।

দক্ষিণবঙ্গে ভোটের দিন শনিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ওইদিন আর্দ্রতা জনিত ভ্যাপসা গরম থাকবে। তাতে বাড়তে পারে অস্বস্তি। আংশিক মেঘলা দিন। গণনার দিন দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি দক্ষিণবঙ্গে অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি বহাল থাকবে। আগামিকাল শুক্রবারের পর বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...