Saturday, June 20, 2026

নিজেই পি.স্তল দিয়ে গু.লি চালিয়ে আ.ত্মহত্যা! তামিলনাড়ুর ডিআইজি কেন এমন করলেন?

Date:

Share post:

পিস্তল দিয়ে গুলি চালিয়ে নিজের ক্যাম্প অফিসের সামনে আত্মহত্যা করলেন তামিলনাড়ুর কোয়েম্বাটোরের ডিআইজি সি বিজয়কুমার। শুক্রবার সকালেই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। কী কারণে আত্মহত্যা করলেন ডিআইজি, তা এখনও স্পষ্ট নয়। যদিও পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।

আরও পড়ুনঃভিন রাজ্যের জওয়ানদের হাতে মমতার উন্নয়নের লিফলেট বিলি তৃণমূলের, আগ্রহ তুঙ্গে বাহিনীর

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন ডিআইজি। সকাল ৬টা ৪৫ মিনিটে ক্যাম্প অফিসে ফিরে আসেন তিনি। তার পরই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে তাঁর পিস্তলটি দিতে বলেন। পিস্তলটি নিয়ে অফিসের বাইরে বেরোন ডিআইজি। সকাল ৬টা ৫০ মিনিটে ওই পিস্তল দিয়ে গুলি চালিয়ে নিজেকে শেষ করেন তিনি।
ঘটনার সঙ্গে সঙ্গেই ক্যাম্প অফিসের শীর্ষ আধিকারিকদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন নিথর দেহ পড়ে রয়েছে ডিআইজির। পুলিশের একাংশ জানান,দীর্ঘদিন ধরেই রাতে ঠিকমতো ঘুম হচ্ছিল না বলে সহকর্মীদের জানিয়েছিলেন ডিআইজি। সেইসঙ্গে ছিল মানসিক অবসাদও। সে কারণেই কী এইভাবে আত্মহননের পথ বেছে নিলেন তিনি? তার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ২০০৯ ব্যাচের আইপিএস অফিসার বিজয়কুমার। অতীতে কাঞ্চিপুরম, নাগাপত্তিনম, তিরুভারুর জেলার পুলিশ সুপার হিসাবে কাজ করেছেন। পরে চেন্নাইয়ের অন্না নগরে ডেপুটি কমিশনার পদেও দায়িত্ব সামলেছেন।চলতি বছরের ৬ জানুয়ারি কোয়েম্বাটোর ডিআইজি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...