Saturday, June 20, 2026

তৃণমূল কর্মীকে খু*ন করে বাংলাদেশে গা ঢাকা, সীমান্ত পেরিয়ে দেশে ফিরতেই গ্রেফতার ২

Date:

Share post:

কোচবিহারের গীতালদহ-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জারিধরলা গ্রামের তৃণমূল কর্মী বাবু মিয়ার খুনে অভিযুক্ত একই গ্রামের দুই যুবককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। দুই অভিযুক্ত সুমন হক ও রহমাতুল্লাহ গত ২৭ জুন তৃণমূল কর্মী বাবু মিয়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত।

আরও পড়ুনঃনিজেই পি.স্তল দিয়ে গু.লি চালিয়ে আ.ত্মহত্যা! তামিলনাড়ুর ডিআইজি কেন এমন করলেন?

জানা গিয়েছে, জারিধরলা সীমান্তবর্তী গ্রাম হওয়ায় এবং কোনও কাঁটাতারের বেড়া না থাকায় ঘটনার পরই অভিযুক্তরা গা ঢাকা দেয় বাংলাদেশে। এরপর ফের দেশে ফিরতেই ধরা পড়ে তারা।

অভিযুক্তদের ধরতে পুলিশ এবং বিএসএফ যোগাযোগ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বিএসএফের তরফ থেকে বিজিবির কাছে অভিযুক্ত ব্যক্তিদের নাম-ঠিকানা ছবি সহ সবকিছুই তুলে দেওয়া হয়।গতকাল, বৃহস্পতিবার বাংলাদেশের মোগলহাট সীমান্ত থেকে ওই দুই অভিযুক্তকে ফের সীমান্ত পারাপারের সময় হাতে নাতে ধরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। জারিধরলা গ্রামের সীমান্তে ফ্ল্যাগ মিটিং-এর মাধ্যমে ওই দুই অভিযুক্তকে বিজিবির বিএসএফের কাছে হস্তান্তর করে।

যাবতীয় কাগজপত্রের কাজ সেরে গত ২৭ জুন গীতালদহের জারিধরলা গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী বাবু রহমান খুনে অভিযুক্ত সুমন হক ও রহমতুল্লাহকে দিনহাটা থানার পুলিশের হাতে তুলে দেয় ৯০ ব্যাটেলিয়ন বিএসএফ।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...